বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ এপ্রিল ২০২৩, ৫:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে এবার বিবিসির বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: বৈদেশিক লেনদেনে অনিয়মের অভিযোগে বিবিসির বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর অধীনে মামলা দায়ের করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সংস্থাটির একটি অফিসিয়াল সূত্র বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জানিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা নথিভুক্ত করেছে।

বিবিসির বিরুদ্ধে বিদেশি তহবিল ব্যবহারের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। এজন্যই সংবাদমাদ্যমটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

গত ফেব্রুয়ারিতে বিবিসির নয়াদিল্লি ও মুম্বাইয়ের কার্যালয়ে প্রায় ৬০ ঘণ্টা অভিযান চালিয়েছিল ভারতের আয়কর বিভাগ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পর ওই অভিযান চালানো হয়।

অভিযানের সময় বিবিসি কর্মীদের কাছ থেকে মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র জব্দ করেন কর কর্মকর্তারা।

এর আগে ১৭ জানুয়ারি বিবিসি-২ নামের চ্যানেল ‘ইন্ডিয়া: দ্য মোদী কোশ্চেন’নামের একটি তথ্যচিত্র সম্প্রচার করে। সেখানে ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা চলাকালে মোদীর ভূমিকা তুলে ধরা হয়। সম্প্রচারের পরপরই তথ্যচিত্রটি ভারতজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

ভারত সরকার তথ্য প্রযুক্তি আইনের অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে এরই মধ্যে তথ্যচিত্রটির লিংক শেয়ার করা ভিডিও ও টুইট ব্লক করেছে। যদিও এখনো ওই তথ্যচিত্রটি ভারতে নিষিদ্ধ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০