বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ মার্চ ২০২৪, ২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চেয়ারম্যান পদে লাখ টাকা জামানত, স্বতন্ত্রদের ছাড় দিল ইসি

ডেস্ক রিপোর্ট: উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা সংশোধন করে এর প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৯ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে রয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়।

বিধিমালায়, উপজেলা পরিষদ নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেওয়ার বিধান বাদ দেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচন ও আচরণ বিধিমালায় আরও কিছু সংশোধনী আনা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসব সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।

গত ২০ ফেব্রুয়ারি এসব সংশোধনীর সিদ্ধান্ত নিয়েছিল ইসি।

ইসি জানায়, আগামী উপজেলা নির্বাচনে এসব বিধান কার্যকর হবে। সংশোধিত বিধি অনুযায়ী প্রার্থীদের জামানত রক্ষায় প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট পেতে হবে। এতদিন তা ছিল এক অষ্টমাংশ। এছাড়া এবার থেকে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে অনলাইনে।

প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা জনসংযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাতে পারবেন। প্রার্থীরা সাদাকালোর পাশাপাশি রঙিন পোস্টার ও ব্যানার করতে পারবেন। এছাড়া নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনরায় ভোটের নির্দেশ দেওয়ার বিষয়ে বিধিমালায় ইসির ক্ষমতা স্পষ্ট করা হয়েছে।

চার ধাপে ৪৮১ উপজেলা পরিষদের ভোট

আগামী মে মাসে চার ধাপে ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

১

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে পান করতে পারেন ৫ পানীয়

২

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

৩

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

৪

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

৫

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

৬

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

৭

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৮

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৯

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

১০

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

১১

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

১২

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

১৩

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

১৪

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১৫

জবি ছাত্রী হলে চুরি

১৬

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১৭

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৮

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৯

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

২০