বাংলাদেশ, বুধবার, ০১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২১ মার্চ ২০২৪, ১১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: লোকসভা ভোটের আগেই আবগারি দুর্নীতির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। ভারতের ইতিহাসে তিনিই প্রথম মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন অবস্থায় গ্রেপ্তার হলেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। খবর আনন্দবাজারের।

এদিন সন্ধ্যা থেকেই আবগারি দুর্নীতির মামলায় তার বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। এ সময় তার ফোন বাজেয়াপ্ত করা হয়। এছাড়া মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশে ১১৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী জানিয়েছেন, কেজরিওয়ালই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

কেজরিওয়ালকে গ্রেপ্তারের পরে তার বাসভবনের সামনে বিক্ষোভ করতে থাকেন আপ কর্মী, সমর্থকেরা। পুরো দিল্লিতেই প্রতিবাদ শুরু করেন তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ১৪৪ ধারা জারি করা হয়।

এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করে ইডি। তবে গ্রেপ্তার হওয়ার আগে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি।

জানা গেছে, ১২ জন ইডি কর্মকর্তার একটি দল দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে যান। পরে সেখানে বিভিন্ন প্রয়োজনীয় নথি দেখিয়ে কেজরিওয়ালের বাড়ি তল্লাশি করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

১০

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

১১

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

১২

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

১৩

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

১৪

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

১৫

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১৬

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১৭

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

১৮

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

১৯

অন্ধ ঘোড়াকে আশ্রয় দিয়ে লালন-পালন, উৎসাহ দিতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা

২০
error: Content is protected !!