বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ মার্চ ২০২৪, ৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে নকল সীমানা পিলারসহ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে নকল সীমানা পিলারসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি হেরিয়ার প্রাইভেটকার (ঢাকা মেট্রো- ঘ-১৮-৯১৪৫), সাতটি মোবাইল ও নগদ ৩ লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।

শুক্রবার (২১ মার্চ) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা জেলার বেতাগী থানার দেশান্তরকাঠি গ্রামের সেলিম হাওলাদারের ছেলে আল-আমিন (৩৬), মাদারীপুর জেলার শ্রীনাথদী গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে মনিরুজ্জামান মনির (৪৭), সুনামগঞ্জ জেলার
জামালগঞ্জ থানার লালপুর ভাটিপাড়া গ্রামের আব্দুল হাকিম সরকারের ছেলে মুজিবুর রহমান সরকার (৫০), মাদারীপুর জেলার রাজৈর থানার লুন্দী মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে অহিদুর রহমান খোকন (৪১) ও একই জেলার নয়াকান্দি মাচ্চর গ্রামের মৃত বেল্লাল মাতুব্বর এর ছেলে আব্দুর রহিম মাতুব্বর (২৫)।

পুলিশ জানায়, সীমানা পিলার বেচাকেনার গোপন খবর পেয়ে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকার আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয় পুলিশ। এসময় একটি হেরিয়ার প্রাইভেটকারসহ পাঁচ প্রতারককে আটক করা হয়। এসময় পটুয়াখালী জেলার মৃত আজগর আলীর ছেলে আবু বক্কর (৫৫) ও শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের মৃত মাদার গাজীর ছেলে আব্দুল মজিদ (৪৭) নামে আরও দুইজন পালিয়ে যায়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের তল্লাশি করে একটি সীমানা পিলার সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। যার গায়ে ইংরেজিতে ইস্টইন্ডিয়া কোম্পানি ১৮১৮ লেখা রয়েছে। যদিও সেটা নকল বলে জানিয়েছে গ্রেফতারকৃতরা। এছাড়াও সাতটি বিভিন্ন কোম্পানির মোবাইল ও নগদ ৩ লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০