বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ মার্চ ২০২৪, ৩:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৬ অঙ্গরাজ্যে সুখবর পেলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট জো বাইডেন এক জরিপে ছয়টি অঙ্গরাজ্যে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়েছেন। ব্লুমবার্গ ও মর্নিং কনসাল্টের নতুন জরিপ থেকে এমনটি জানা গেছে।
খবর ইনডিপেন্ডেন্টের।

জরিপে চার হাজার ৩৯২ নিবন্ধিত ভোটার অংশ নেন। ৮ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত জরিপটি চলে। এতে দেখা যায়, সাতটি অঙ্গরাজ্যের ছয়টিতে প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পের বিরুদ্ধে তার ব্যবধান কমিয়েছেন কিংবা ছাড়িয়ে গেছেন।

উইসকনসিনে প্রেসিডেন্ট বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন। এতে বাইডেনের সমর্থন ৪৬ শতাংশ। আর ট্রাম্পের সমর্থন ৪৫ শতাংশ। এ অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট এক পয়েন্টে এগিয়ে গেছেন।

পেনসিলভানিয়ায় বাইডেন ও ট্রাম্প উভয়ই ৪৫ শতাংশ সমর্থন নিয়ে সমান অবস্থানে রয়েছেন। এতে গত মাসে ট্রাম্প ছয় পয়েন্টে এগিয়ে ছিলেন। মিশিগানেও তারা সম অবস্থানে রয়েছেন। অ্যারিজোনা, নেভাডা ও নর্থ ক্যারোলাইনাতেও বাইডেন ব্যবধান কমিয়েছেন।

স্টেট অব দ্য ইউনিয়নে ভাষণ দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বাইডেন ইতিবাচক ফল পেলেন। ৮১ বছর বয়সে দায়িত্ব সামলাতে পারছেন না বলে যারা কয়েক মাস ধরে সমালোচনা করছিলেন, বাইডেন তাদের মুখ বন্ধ করে দেন ওই ভাষণে।

জরিপে দেখা গেছে, বাইডেনের কর্মকাণ্ড ভোটাদের ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে। জরিপে অংশ নেওয়া এক তৃতীয়াংশেরও বেশি ভোটার বলেছেন, তারা সম্প্রতি প্রেসিডেন্ট সম্পর্কে ইতিবাচক খবর দেখেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

২

একই জায়গায় আটকে থাকতে চাই না

৩

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৪

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৫

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৬

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৮

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৯

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১০

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১১

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১২

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৩

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৪

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৬

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৭

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৮

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৯

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

২০