বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৪ এপ্রিল ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুর ও ছন্দের আবেশে ডিবি গার্লস স্কুলে বর্ষবরণ

ডেস্ক রিপোর্ট: অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃপ্ত প্রত্যয়ে নতুনের কেতন উড়িয়ে মাঙ্গলিক কামনায় সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ।

মলিন মর্ম মুছায়ে সকলের চির মঙ্গল কামনায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩০-কে বরণ করা হয়েছে।

পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বরণ উপলক্ষে সরকারি নির্দেশনায় পুরাতন জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুনের জয়গানে সর্বত্র ছড়িয়ে পড়ে সুর ও ছন্দের আবেশ। হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় শিক্ষার্থীরা মেতে ওঠে বাঁধাভাঙা উল্লাসে। পহেলা বৈশাখে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরোনো সব গ্লানিকে মুছে ফেলে সবাই গেয়ে উঠে নতুন দিনের গান। ১৪২৯-এর আনন্দণ্ডবেদনা, হাসি-কান্নার হিসাব মিটিয়ে শুরু হয় নতুন বছরের পথচলা। জাতি-ধর্ম নির্বিশেষে সার্বজনীন উৎসবে নববর্ষ উদযাপনে জাতীয় সংগীতের পর একসঙ্গে গেয়ে ওঠে ‘এসো হে বৈশাখ এসো এসো…’। ষোলআনা বাঙালিয়ানায় বর্ণিল পোশাকে মিলিত হয় প্রাণের উৎসবে। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, বৈশাখ বন্দনায় ‘এসো হে বৈশাখ এসো, এসো…’ ‘ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর…’ গানের আবেশ ছড়িয়ে, পুঁথিপাঠ, বর্ষবরণের গান, কবিতা আবৃত্তি আর আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হয় পহেলা বৈশাখ।

ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে মাঙ্গলিক উৎসবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, সহকারী শিক্ষক গীতা রানী সাহা, অরুন কুমার মন্ডল, খালেদা খাতুন, মোঃ হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, ভানুবতী সরকার, কনক কুমার ঘোষ, দেবব্রত ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ, লুৎফর রহমান, লুৎফুননাহার, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন প্রমুখ।

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণিল পোশাক পরে সুর ও ছন্দের আবেশে অনুষ্ঠানে অংশ নেন। পুরো বাঙালিয়ানায় মেতে ওঠে স্কুল ক্যাম্পাস। বর্ষবরণের অবিনাশী গানের সুরে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের আঙিনা। পুঁথিপাঠ করে শোনান সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম। সংগীত পরিবেশ করেন শিক্ষক অরুন কুমার মন্ডল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০