বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ মার্চ ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোটার তালিকায় অনিয়ম: ভোলানাথ সুখদা সুন্দরী বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে ভোটার তালিকা তৈরীতে অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগে জাকির হোসেন নামে এক অভিভাবক পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেছেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী শেখ জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

জানাগেছে, উপজেলার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা কমিটি গঠনের জন্য ২৮ মার্চ দিন ধার্য করা হয়। কিন্তু ভোটার তালিকায় ত্রুটির অভিযোগ এনে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে ২৪ মার্চ মামলা করেন ওই অভিভাবক। ২৪ এপ্রিল মামলা শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

এদিকে সিনিয়র সহকারী জজ আদালতের নোটিশ পেয়ে বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে হাজির হয়ে নির্বাচন বন্ধ করে দেন।

মামলায় চারটি অভিযোগ করা হয়েছে, ভোটার তালিকায় অনেকেই বাদ পড়েছেন, ভোটার তালিকায় নির্বাচন কমিশনার এবং নির্বাচনের সদস্য সচিব এর স্বাক্ষর নেই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যিনি সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন তার নাম ভোটার তালিকায় নেই, সরকারি প্রাইমারি বিদ্যালয়ের একজন শিক্ষক অভিভাবক সদস্য রয়েছে, এতে আইনগত বাধা রয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক সরদার বদিউজ্জামান বলেন, আজ নির্বাচনের দিন ধার্য ছিল। আদালতে মামলা হওয়ায় নির্বাচন বন্ধ করে দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। আমার নামে বিবাদী যে অভিযোগ করেছে সেটি সঠিক নয়। কারণ সভাপতি পরিচালা কমিটির জরুরী সভা করে ভোটার তালিকা করার জন্য শিক্ষক মোঃ কামরুল ইসলামকে আহবায়ক এবং শিক্ষক জি এম সেলিম রেজা, অফিস সহকারী হিমাংশু কুমার বিশ্বাসকে দায়িত্ব দেন। তারা যদি অনিয়ম করে থাকে তার দায়িত্ব তারাই নিবে।

বর্তমান পরিচালানা কমিটির সভাপতি শেখ শহিদুল্লাহ বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে। যদি কেউ অনিয়ম-দুর্নীতির করে তার দায়ভার তাকে নিতে হবে। তবে পরে আমি দেখেছি ভোটার তালিকায় একটু অনিয়ম হয়েছে। মামলা হয়েছে, আদালত যেটি রায় দেবে সেটি আমরা মেনে নেবো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী শেখ বলেন, অনিয়মের মাধ্যমে তফশীল ঘোষণা হয়নি। ভোটার তালিকায় যদি অনিয়ম হয় তার দায়ভার ৩ সদস্যের কমিটিকে নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০