বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ মার্চ ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলীয় পতিত জমিতে বিনাচাষে রসুন উৎপাদনে সাফল্য

মোঃ ফরহাদ হোসেন, কয়রা(খুলনা): খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার গ্রামের রাস্তা দিয়ে গেলে নজরে পড়তো একটি বিরাণভূমি। সেই বিরাণ ভূমিতেই এ বছর জেগে আছে বিনা চাষে আলু, রসুন, সূর্যমুখী ভুট্টার গাছ। এই জমিতে আগে কখনো কোনো ফসল হতো না। কারণ জমিতে জো আসে মধ্য জানুয়ারিতে তখন কোনো ফসল লাগানো যায় না।

জানা গেছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ এসিআইএআর প্রকল্পের মাধ্যমে বীজ, সার, কীটনাশক দিয়ে ডিসেম্বর মাসের ১ম সপ্তাহে বিনাচাষে ফসল লাগানোর উদ্যোগ নেয়। ফলশ্রুতিতে বিরাণভূমি এখন পুরাপুরি সবুজ।

ঐ গ্রামের কৃষক মোঃ আলাউদ্দীন বলেন, আমার জমি খালি পড়ে থাকত। এই জমিতেই এবার বিনাচাষে আলু, রসুন, সূর্যমুখী চাষ করেছি। এক বিঘা জমিতে প্রায় ২৫/৩০ মন রসুন পাওয়া যাবে বলে আশা করছি। যার আনুমানিক মুল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।

বতুল বাজার গ্রামের কৃষক আল মামুন সানা বলেন, গ্রামের অধিকাংশ বিল পতিত অবস্থায় পড়ে থাকতো। এসব বিলে গরু ছাগলের অবাধ বিচরণ ছিল। এখন সেই বিলে ১২ বিঘা জমিতে স্থানীয় কৃষকরা ফসল চাষ করে সফল হয়েছেন।

কৃষকরা আরো জানান, কয়রায় এই প্রথম বিনা চাষে রসুন আবাদ হয়েছে। ধান চাষের পরে জমিগুলো ফেলানো থাকতো। তাই বিনা চাষে রসুন চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষীরা। বিনা চাষে বোনা হলেও সার-কীটনাশক ও শ্রমিক মজুরিসহ আনুষঙ্গিক খরচ এবার বেড়েছে। এবার যদি বাজারমূল্য কম হয় তাহলে লোকসান গুণতে হবে তাদের। তবে ফলন ভালো হওয়ায় আশাবাদী তারা।

সরেজমিন কৃষি বিভাগের বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান বলেন, এ বছর আমরা বিনাচাষে আলু, রসুন ও ডিবলিং পদ্ধতিতে সূর্যমুখী ও ভুট্টা চাষ করতে কৃষকদের উৎসাহিত করেছি। এর ভিতর আলু, রসুন ও সূর্যমুখী বেশি ভালো হয়েছে। কৃষকদের রোপণ করা থেকে শুরু করে সার্বক্ষনিক সেবা দিয়ে যাচ্ছি। আশা করি তারা ভালোই লাভবান হবে।

সরেজমিন গবেষণা বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ বলেন, আমরা বিনা চাষে আলু, রসুন, সূর্যমুখী ও ভুট্টা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেছি। দক্ষিণাঞ্চলের অনেক জমি পতিত হয়ে পড়ে থাকে। সেই পতিত জমিকে চাষের আওতায় আনতে সরেজমিন গবেষণা বিভাগ গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বছর কয়রার একজন কৃষক রসুন চাষ করে দেড় লক্ষ টাকা ইনকাম করেছে। এটাই আমার বড় পাওয়া। এ ধরনের ফসল উৎপাদন করতে আগামীতে এই অঞ্চলের কৃষকদেরকে আরও সহযোগিতা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০