বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৯ মার্চ ২০২৪, ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে ‘ফিল্মফেয়ার’-এর মঞ্চে নাচবেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক: বেশ কয়েক বছর ধরে বলিউডের পাশাপাশি ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস’ আয়োজন করছে টালিউডও।

সেই ধারাবাহিকতায় আগামী ২৯ মার্চ কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসছে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’র আসর।

এবারের আসরে নাচবেন দুই বাংলা অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাংলাদেশি হিসেবে নুসরাত ফারিয়ায় প্রথম ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘ফিল্ম ফেয়ার’ ভারতের মর্যাদাপূর্ণ পুরস্কার। বলিউডের পাশাপাশি এখন ‘ফিল্ম ফেয়ার বাংলা’ও মানুষের কাছে দারুণ গ্রহণযোগ্য। এই অনুষ্ঠানে পারফর্ম করার আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। পাঁচটি গানে পারফর্ম করব আমি। সবগুলো জনপ্রিয় গান।

নুসরাত ফারিয়া আরও বলেন, এবার বাংলাদেশের জয়া আহসান আপু, অপি করিম আপু, তাসনিয়া ফারিণ, সোহেল মণ্ডল ও মাহতিম সাকিব নমিনেশন পেয়েছেন। আমি সবার জন্য আগে থেকেই শুভকামনা জানাচ্ছি। একজন বাংলাদেশি হিসেবে এটা অনেক বড় গর্বের বলে মনে করছি।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া মাজহার একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি। ঢালিউড ও টালিউডে বেশিরভাগ চলচ্চিত্রে কাজ করেন অভিনেত্রী।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

গেল ২০২৩ সালটাও বেশ ব্যস্ততায় কেটেছে এই অভিনেত্রীর। টালিউডে তার অভিনীত ‘ভয়’ সিনেমা মুক্তি পায়। আর বাংলাদেশে ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাও। যেখানে খানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এছাড়াও নুসরাতের দুটি গান রিলিজ হয়েছে। বলা যায় ২০২৩ সালে এই অভিনেত্রীর সাফল্যের বৃহস্পতি ছিল তুঙ্গে। এত কাজ সামাল দিতে শিডিউল নিয়ে কোনা ঝামেলা পোহাননি এ নায়িকা।

বর্তমানে নুসরাত ফারিয়া অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!