বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ মার্চ ২০২৪, ৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত ১

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের হামলায় একজন আহত হয়েছে। এ সময় একটি মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের উল্যা বাজার সংলগ্ন হ্যাচারির পাশে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত রেজা আহম্মেদ (৪৪) কে উদ্ধার করে এলাকাবাসী স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। তিনি উপজেলার আমাদী ইউনিয়নের জাহাগীর মহল গ্রামের মৃত লেহাজ উদ্দিন আহম্মেদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে উল্যা গ্রামের আসাদুল ও তৈয়েবুরের নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্রসস্ত্রসহ এই হামলা চালিয়েছে।

রেজা আহম্মদের ছোট ভাই টুটুল হোসেন বলেন, আমরা সকলে খুলনায় বসবাস করি। আমাদের গ্রামে জমি থাকায় দীর্ঘদিন আসাদ ও তৈয়েবুর জোর পূর্বক দখলের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। এর আগেও তারা হামলা চালিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টার করলে থানায় একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরি করা হয়। তারই জের ধরে শনিবার সকালে রেজা আহম্মেদ জমি দেখাশুনার জন্য উল্যা বাজার সংলগ্ন এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে রড ও দেশীয় অস্ত্র দিয়ে ব্যাপক মারপিট করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠান।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১২

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৩

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৪

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৬

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৭

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৮

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৯

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

২০
error: Content is protected !!