বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ এপ্রিল ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মোস্তাফিজের চেন্নাইকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেলো দিল্লি

স্পোর্টস ডেস্ক: শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেও দলকে জেতাতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। ১৬ বলে ৪ বাউন্ডারি এবং ৩ ছক্কায় অপরাজিত ৩৭ রান করেছিলেন তিনি। ১৭ বলে ২১ রান করে অপরাজিত থাকেন রবিন্দ্র জাদেজাও। তবুও দিল্লি ক্যাপিটালসের কাছে ২০ রানে হেরে যেতে হলো চেন্নাই সুপার কিংসকে।

বিশাখাপত্মনমে রোববার রাতে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করেছিলো দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানে থেমে যায় চেন্নাই।

এবারের আইপিএলে চেন্নাই এই প্রথম পরাজয়ের তেতো স্বাদ নিলো। অন্যদিকে চেন্নাইকে হারিয়ে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেলো দিল্লি। আগের দুই ম্যাচে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের কাছে হেরেছিলো তারা।

চেন্নাই কেন এই ম্যাচে ১৯২ রান করতে পারলো না? মোটা দাগে, বল হাতে মোস্তাফিজদের খরুচে বোলিং যেমন দায়ী, তেমনি ব্যাট হাতে শুরুতেই নিউজিল্যান্ড ব্যাটার রাচিন রাবিন্দ্রার বল নষ্ট করাটা মূল দায়ী। ১২ বল খেলে রাবিন্দ্রা করেন মাত্র ২ রান। টি-টোয়েন্টিতে শুরুর পাওয়ার প্লেতে যেখানে ১২ বলে আসার কথা ২০-৩০ রান, সেখানে ২ রানের ফলে শুরুতেই পিছিয়ে পড়ে চেন্নাই।

আবার শেষ দিকে মহেন্দ্র সিং ধোনি যখন চড়াও হলেন দিল্লির বোলারদের ওপর, তখন অন্যপ্রান্তে স্লো ব্যাটিং করছিলেন রবিন্দ্র জাদেজা। ১৭ বলে ওই মুহূর্তে জাদেজার মত ব্যাটারের কাছ থেকে আরও বেশি আক্রমণাত্মক ব্যাটিং প্রত্যাশা করেছিলো সবাই। কিন্তু তিনি করেছেন মাত্র ২১ রান। যেটাতে ২টি বাউন্ডারি ছাড়া আর কিছু ছিল না। আবার শিবাম দুবে করেছিলেন ১৭ বলে ১৮ রান। শেষ পর্যন্ত বল নষ্ট করার মূল্য দিতে হলো তাদের।

১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড় (২ বলে ১ রান) আউট হয়ে যান। এরপর রাচিন রাবিন্দ্রা তো ১২ বল নষ্ট করলেন। তিনিও আউট হলেন খলিল আহমেদের হাতে। এরপর আজিঙ্কা রাহানে এবং ড্যারিল মিচেল চেষ্টা করেন ঘুরে দাঁড়ানোর। দু‘জন মিলে ৬৮ রানের জুটি গড়েন।

৩০ বলে ৪৫ রান করে আউট হয়ে যান আজিঙ্কা রাহানে। অন্যদিকে ২৬ বলে ৩৪ রান করে বিদায় নেন ড্যারিল মিচেল। ১৭ বলে ১৮ রান করেন শিবাদ দুবে। সামির রিজভি তো কোনো রানই করতে পারেননি। ২১ রান করে জাদেজা এবং ৩৭ রান করে অপরাজিত থাকেন ধোনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দুই হাফ সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। ৩৫ বলে ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। রিশাভ পান্ত করেন ৩২ বল ৫১ রান। ২৭ বলে ৪৩ রান করেন পৃথ্বি শ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!