বাংলাদেশ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ এপ্রিল ২০২৪, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগামী বাজেটের আকার ৮ লাখ কোটি টাকা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটের আকার আট লাখ কোটি টাকা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার।তিনি বলেন, আমি বিশ্বাস করি এবারের বাজেট হবে জনগণের বাজেট।
আমাদের হতাশার কিছু নাই। আমরা এক লাখ কোটি টাকার বাজেট দিয়ে শুরু করেছি। এবার ইনশাআল্লাহ আমরা আট লাখ কোটি টাকার বাজেট করব।

মঙ্গলবার (২ এপ্রিল) ‘বাজেট ২০২৪-২৫: মূল চ্যালেঞ্জ ও উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ আলোচনা সভার আয়োজন করে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড)।

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, কিছু কিছু জায়গায় হয়তো আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তবে এর সঙ্গে আমাদের অর্জনগুলোকেও বিবেচনা করতে হবে। আমাদের জীবনযাত্রার মান বেড়েছে, আমাদের মানুষের চাহিদার ধরন বেড়েছে। এক সময় মানুষের ভাত-কাপড়ের দাবি করতো। এখন আর মানুষ ভাত-কাপড়ের দাবি করে না। এখন মানুষ সুন্দর লাইভলিহুডের দাবি করে, সুন্দর জীবন যাপনের দাবি করে। এগুলো কিন্তু আমাদের অর্জন। এগুলোর জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে। তবে আমরা এর শেষ বিন্দুতে পৌঁছে গেছি, তা বলছি না।

তিনি বলেন, বাজেট শুধু কোনো সংখ্যা নয়, অংক নয়। বাজেট শুধু কোন আয়-ব্যয়ের হিসাবও নয়। বাজেট প্রণীত হয় কয়েকটি বিষয় নিয়ে। একটি সরকারের রাজনৈতিক অভিলাষ, রাজনৈতিক অঙ্গীকার ও মানুষের প্রতি সরকারের যে দায়বদ্ধতা, তার ওপর বাজেট নির্ভর করে। প্রতিটা সরকারের পলিটিক্যাল এজেন্ডা থাকে। সেই এজেন্ডাকে অর্থনৈতিকভাবে মানুষের কল্যাণে ব্যবহার করার জন্য নিয়মতান্ত্রিকভাবে বাজেট দিতে হয়।

তিনি আরও বলেন, একটা প্রকল্প যথা সময়ে বাস্তবায়ন না হলে দুই ধরনের সমস্যা হয়। একটা আমাদের ইউটিলিটি লেভেলের সমস্যা হয়, আরেকটা আমাদের সম্পদের দায় বেড়ে যায়। এ দুটোই আমাদের জন্য ক্ষতিকর। এ ব্যাপারে আমাদের মন্ত্রণালয় সতর্ক আছে, প্রকল্পগুলো যাতে বাস্তবসম্মত হয় এবং দ্রুত সমাপ্ত হয়।

র‍্যাপিড এর চেয়ারম্যান ড. এম এ রাজ্জাকের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও র‍্যাপিডের নির্বাহী পরিচালক ড. এম আবু ইউসুফ। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহিদী, এনবিআর এর সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মাজিদ, ইআরএফ এর প্রেসিডেন্ট মো. রেফায়েত উল্লাহ মৃধা ও সাংবাদিক শাখাওয়াত হোসাইন মাসুম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১০

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১১

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১২

সড়কপথে মূল ভূখণ্ডে যুক্ত হচ্ছে ভোলা

১৩

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

১৪

প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৫

বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

১৬

ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন: ইসি

১৭

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

১৮

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

১৯

শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক গ্রেপ্তার

২০
error: Content is protected !!