বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৩ এপ্রিল ২০২৪, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী ক্রিকেটারদের অস্ট্রেলিয়ায় ট্রেনিংয়ে পাঠাতে চান প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দেশের ক্রীড়াঙ্গনের নিয়মিত খোঁজখবর রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা বাংলাদেশ সফরে রয়েছেন সে খবর রেখেছেন তিনি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বুধবার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা গেলেন গণভবনে। দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় অস্ট্রেলিয়া ও বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের। এ সময় ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এবং বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন।

সাক্ষাতের সময় টাইগ্রেস নারী ক্রিকেটারদের অস্ট্রেলিয়ায় ট্রেনিং করতে পাঠানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন শফিউল আলম নাদেল।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ক্রিকেটারদের উৎসাহিত করেছেন। আর হেসে হেসে বলেছেন তোমাদের অস্ট্রেলিয়ায় পাঠাব, ওখানে গিয়ে ট্রেনিং করবা। ওখানে গিয়ে অনুশীলনের কথা বলেছেন।’

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজটা ভালো যাচ্ছে না স্বাগতিকদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতেও এরই মধ্যে সিরিজ খুইয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ৪ এপ্রিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দুই দল মুখোমুখি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

১

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

২

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

৩

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

৪

পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, নতুন কাঠামো জানালেন উপদেষ্টা

৫

নৈরাজ্যের প্রতিবাদে আলিপুর ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

৬

ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

৭

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

৮

সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল

৯

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

১০

সাতক্ষীরায় ৩ সাংবাদিকের উপর মবের প্রতিবাদে মানববন্ধন

১১

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ

১২

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

১৩

৮ কোটি ভোট পেয়েও হেরে গেলেন মাহি

১৪

সাতক্ষীরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

১৫

চায়ের কাপে ঝড়/ধুলিহরে চেয়ারম্যান পদে আলোচনায় ৪ প্রার্থী

১৬

ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর

১৭

গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন

১৮

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

নেত্রকোণায় ইউএনও কার্যালয়ে আগুন

২০
error: Content is protected !!