বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ এপ্রিল ২০২৪, ২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতাসহ আহত ৫

মাহমুদুল হাসান শাওন: সাতক্ষীরার দেবহাটায় খেলার মাঠে ধানক্ষেতের পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলা ও মারপিটে সখিপুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেনসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর সখিপুর শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠের পাশে নিজ জমিতে মৎস্যঘের ও ধানচাষ করে আসছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেনের ছোটভাই আবুল হোসেন। চলতি মৌসুমে তার ক্ষেতের ধান কারেন্ট পোকায় আক্রান্ত হওয়ায় শনিবার সকালে আবুল হোসেন ও তার ছেলে আজহারুল ইসলাম এবং কর্মচারি সখিপুরের আরশাদের ছেলে রাজু ধানক্ষেতের পানি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ দিয়ে শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠে ফেলছিলেন। একপর্যায়ে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সেখানে পৌঁছে ধানক্ষেতের পানি ফুটবল মাঠে ফেলতে নিষেধ করেন। এনিয়ে বাকবিতন্ডতার একপর্যায়ে তাদের মধ্যে মারপিট শুরু হলে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আহত হন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন সেখানে পৌঁছে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সরদার আমজাদ হোসেনের ছোটভাই আবুল হোসেন ও আব্দুল গফুর এবং ঘেরের কর্মচারী রাজুকে পিটিয়ে আহত করেন। মারপিটের খবর শুনে কিছুক্ষণের মধ্যেই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সরদার আমজাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছালে তাকেও মারপিট করেন বিক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের সমর্থকরা। পরে দেবহাটা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন মারপিটের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনসহ তাদের লোকজনের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!