বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ এপ্রিল ২০২৪, ১২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তওবার সহজ ও সঠিক পদ্ধতি

ডেস্ক রিপোর্ট: তওবার সহজ পদ্ধতি হচ্ছে, আপনি যে অপরাধ করেছেন, তার জন্য আল্লাহতায়ালার কাছে অনুতপ্ত হওয়া। নিজের অপরাধবোধ যদি সত্যিকার অর্থে জাগ্রত হয়, তাহলে তা স্বীকার করা।

এটা নবী করিম (সা.)-এর একটি হাদিসের শিক্ষা। হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য।

ওই হাদিসে বলা হয়েছে, ‘তওবা হচ্ছে মূলত প্রকৃত অনুতপ্ত হওয়া। সত্যিকার অপরাধবোধ যদি আপনার মধ্যে জাগ্রত না হয়, তাহলে তো আসলে এখান থেকে আপনি প্রত্যাবর্তন করতে পারবেন না। শুধু মৌখিক তওবার কোনো ফজিলত নেই। তাই আপনার অন্তরের মধ্যে প্রথমে সত্যিকার অপরাধবোধ জাগ্রত হতে হবে।

দ্বিতীয়ত হচ্ছে, ওই সব অপরাধ বা গোনাহ থেকে নিজেকে পরিপূর্ণরূপে বিরত রাখতে হবে। নির্দিষ্ট এই অপরাধ থেকে নিজেকে বিরত রাখাই হচ্ছে প্রকৃত তওবা।

তৃতীয়ত হচ্ছে, অপরাধের স্বীকৃতি দিয়ে আপনি মৌখিকভাবে আল্লাহতায়ালার কাছে ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা করবেন।

চতুর্থত হচ্ছে, ওই অপরাধের জন্য আপনার যে ত্রুটি হয়েছে, তা পূরণের জন্য আপনি বেশি বেশি ভালো কাজ করবেন।

পঞ্চমত সব ওলামায়ে কেরামের ঐকমত্যে এটি সাব্যস্ত হয়েছে যে, যদি আপনার গোনাহের জন্য কারও হক বা অধিকার নষ্ট হয়, তাহলে সেই হকটুকু তার কাছে পৌঁছে দেবেন বা দেওয়ার চেষ্টা করবেন।

এটাই হচ্ছে মূল ও প্রকৃত তওবা। বর্ণিত কাজগুলো যদি কেউ পালন করেন, তাহলে বুঝা যাবে- তিনি তওবা করেছেন।

কিন্তু কেউ যদি এ কাজগুলো না করে, মুখে তওবা তওবা জপ করেন, তাহলে তার এ কাজ তওবা বলে গণ্য হবে না। এটি হবে মৌখিক তওবা, মৌখিক বা লৌকিক তওবা ইসলামে গ্রহণযোগ্য নয়।

তওবা ও ইস্তেগফার আল্লাহতায়ালার অতি পছন্দের একটি ইবাদত। এ কারণে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তওবা ও ইস্তেগফার করতেন।

অনুরূপভাবে ইমানের পর নামাজ প্রধান ও সর্বশ্রেষ্ঠ ইবাদত হওয়া সত্ত্বেও নামাজ আদায়ের পর তিনবার ইস্তেগফার পড়া সুন্নত। অর্থাৎ ইস্তেগফার শুধু পাপের পরে নয়, ইবাদতের পরেও করা হয়।

যেমন হজের পর ইস্তেগফার করা বিষয়ে কোরআনে কারিমে উল্লেখ আছে, ‘(হজ শেষে) তারপর তোমরা বেরিয়ে পড়ো, যেভাবে মানুষ চলে যাচ্ছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহতায়ালা ক্ষমাশীল, পরম দয়ালু। ’ -সূরা বাকারা ১৯৯

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০