বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ এপ্রিল ২০২৪, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এ উপলক্ষে দেবহাটা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী বনবিবি’র বটমূলে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। সেখানে আবহমান বাংলার ঐতিহ্যকে ধারণ করে লোকসঙ্গীত, নৃত্য, রবীন্দ্র সঙ্গীত, আবৃতি ও বাউল গান, নববর্ষের গান পরিবেশন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনসহ স্থানীয় শিল্পী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

পাশাপাশি লাঠি খেলা ও মোরগ লড়াই প্রতিযোগিতার আয়োজন ছিল বনবিবি’র বটমূলে।

বর্ষবরণের এসকল কর্মসূচিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৩য় থেকে ৮ম ও ৯ম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১০

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১১

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১২

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৩

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৪

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৫

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৬

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৭

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৮

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৯

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!