বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ এপ্রিল ২০২৪, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় খুলনার পাইকগাছায় বাঙালির নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ কে বরণ করে নেওয়া হয়েছে।

রবিবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চ থেকে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য শোভা পায়।

উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ভিন্ন ভিন্ন সাজে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। মঙ্গল শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। এরপর উপজেলা নিবার্হী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান। এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০