বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ এপ্রিল ২০২৪, ৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানি হামলা ঠেকাতে ইসরায়েলের খরচ ১.৩৫ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক: গতরাতে নিজ ভূখণ্ডে ইরানি ড্রোন এবং মিসাইল হামলা ঠেকাতে ৫ বিলিয়ন শেকেলস (ইসরায়েলি মুদ্রা) খরচ করেছে ইসরায়েল। ডলারের মূল্যমানে যা ১.৩৫ বিলিয়ন ডলার।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়াদিওজ অরওনাজের বরাতে এই খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি।

সংবাদমাধ্যমটি ইসরায়েলি সেনা প্রধানের সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল র‍্যাম আমিনাশকে উদৃত করে জানায়, গতকালের প্রতিরক্ষা ব্যয় আনুমানিক ৪ থেকে ৫ বিলিয়ন শেকেলস। ডলারের হিসেবে যা ১.০৫ থেকে ১.৩৫ বিলিয়ন ডলার।

তিনি ওই ইসরায়েলি সংবাদমাধ্যম বলেন, এটা শুধু ইরানিদের ছোঁড়া মিসাইল ও ড্রোন প্রতিহত করার ব্যয়, এখানে ক্ষয়ক্ষতির ব্যয় অন্তর্ভুক্ত নয়, এই ক্ষেত্রে যা সামান্যই বলা যায়।

ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যবহৃত এক একটি ‘অ্যারো’ ইন্টার্সেপ্টর মিসাইলের দাম ৩.৫ মিলিয়ন ডলার। আর প্রতিটি ‘ম্যাজিক উন্ড’ ইন্টার্সেপ্টর মিসাইলের দাম ১ মিলিয়ন ডলার। এছাড়াও ইরানি ড্রোনগুলোকে আটকাতে অংশ নেওয়া বিভিন্ন ধরনের জঙ্গিবিমান পরিচালনার খরচ তো রয়েছেই।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ইসরায়েল হামলা চালায়। এতে একাধিক ইরানি সামরিক কমান্ডার নিহত হন। এর জবাবে শনিবার ইসরায়েলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০