বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ এপ্রিল ২০২৪, ৫:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ, জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের হস্তক্ষেপে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে।

সোমবার (১৫এপ্রিল) দুপুরে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে অভিযান চালিয়ে স্কুল পড়ুয়া ওই কিশোরীর বাল্য বিবাহ বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়। পরে উপস্থিত সকলকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন, গোপন সংবাদ পেয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে অভিযান চালিয়ে শিশুটির বাল্য বিবাহটি বন্ধ করা হয়েছে। পরে কনের বাবাকে বাল্য বিবাহ নিরোধ আইনে ১০ হাজার টাকা জরিমানা এবং তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, ইউপি সদস্য আবু হাসান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০