বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ এপ্রিল ২০২৪, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপজেলা নির্বাচনে লড়তে পদত্যাগ করলেন জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা

সুলতান শাহাজান, শ্যামনগর: উপজেলা নির্বাচনে লড়তে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন গাজী গোলাম মোস্তফা বাংলা। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (১৫ এপ্রিল) তিনি জেলা পরিষদের চেয়ারম্যান কাছে পদত্যাগপত্র জমা দেন।

সোমবার পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান।

গাজী গোলাম মোস্তফা জেলা পরিষদের ৭ নম্বর (শ্যামনগর) ওয়ার্ডের সদস্য ছিলেন।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে লড়তে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

গোলাম মোস্তফা বলেন, উপজেলা পরিষদের নির্বাচন করবো বলে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। এরইমধ্য মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছি। আশা করি উপজেলার ভোটাররা আমাকে মূল্যায়ন করবে।

গোলাম মোস্তফা ছাড়াও শ্যামনগর উপজেলা থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!