বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ এপ্রিল ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাফ জয়ী উপকূল কন্যা সাথী মুন্ডাকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে সাফ জয়ী নারী ফুটবলার সাথী মুন্ডাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বুড়িগোয়ালিনী গাবুরা (বিজি) কলেজ মাঠে বুড়িগোয়ালিনী যুব বেসিক একাডেমি তাকে এই সংবর্ধনা প্রদান করে।

অনুষ্ঠান উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান (আশু)।

যুব বেসিক একাডেমির নির্বাহী পরিচালক নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান গাজী আব্দুর রউফ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাদের কণ্ঠে ছিল উপকূলের কন্যা সাথী মুন্ডা, অঞ্জনা মুন্ডা, ষষ্ঠী মুন্ডাদের জয়গান।

তাঁরা বলেন, সাফল্যের এই যাত্রা যেন থেমে না যায়। সাথীদের হাত ধরে একদিন বিশ্বজয় করবে বাংলাদেশ। কঠোর পরিশ্রমের এই ধারা অব্যাহত রাখতে হবে।

এ সময় আগামী দিনেও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ফুটবলার সাথী মুন্ডা বলেন, আমি গর্বিত। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আজ খুশির দিন। আপনাদের সীমাহীন সমর্থন আগামী দিনেও আমার মনোবল দৃঢ় করবে।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের সাবেক সদস্য ডালিম কুমার ঘরামী।

প্রসঙ্গত, সাফ জয়ী নারী ফুটবলার সাথী মুন্ডা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী মুন্ডাপাড়ার বাসিন্দা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০