বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ এপ্রিল ২০২৪, ১২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে ব্য়লার বিস্ফোরণ: চীনা প্রকৌশলী নিহত, আহত ৬

ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকায় ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে এক চীনা প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই কারখানার ৬ শ্রমিক।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় পলাশ হাউজিং এলাকায় স্থাপিত চায়না মালিকানাধীন ওই কারখানাটির নাম টং রুই দ্যা ইন্ডাস্ট্রি। নিহতের নাম নিহতের নাম পিউ জুকি (৫২)। আহতরা হলেন- অমল ঘোষ, দেলোয়ার হোসেন, আব্দুর রহিম, আমিনুর রহমান, ডালিম আহমেদ ও রাজু।

কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন জানান, মঙ্গলবার কারখানার বয়লার মেশিনটি চালু করতে যান চীনা প্রকৌশলী পিউ জুকি। হঠাৎ বিকট শব্দে ব্রয়লারটিতে বিস্ফোরণ ঘটে। পরে আগুন ধরে যায়। ঘটনাস্থলে প্রকৌশলী পিউর মৃত্যু হয়। আহত হন অন্যান্যরা।

আহতদের মধ্যে কারখানার শ্রমিক অমল ঘোষকে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকিদের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-আরেফিন। তিনি বলেন, বয়লার বিস্ফোরণ ও আগুনের বিষয়টি জানতে পেরে কাশিমপুর সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভায়। দুর্ঘটনার তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

২

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৩

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৪

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৫

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৬

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৭

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৮

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৯

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১০

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১১

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১২

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৩

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৪

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৫

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৭

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৮

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৯

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

২০