বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ এপ্রিল ২০২৪, ৫:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছার চাঁদখালীতে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীতে রাস্তার পাশের সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার চাঁদখালীর দেবদুয়ার মালোপাড়া এলাকায় স্হানীয় ইন্দ্রজিৎ ও ভবতোষের নেতৃত্বে কয়েক লক্ষ টাকার ৬টি বড় বড় সিরিষ গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বর্তমানে গাছগুলো চেরাই করে তক্তা তৈরির উদ্দেশ্যে স্থানীয় ফুলতলা বাজার সংলগ্ন একটি স’মিলে রাখা হয়েছে। খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে যেয়ে এমন দৃশ্য দেখা যায়।

এ দিকে গাছ কাটার খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা বন কর্মকর্তাকে পাঠিয়ে কাটা গাছগুলো জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সেই সাথে সরকারি গাছ কাটার জন্য কাউকে অনুমতিও দেয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, উপজেলার চাঁদখালীর দেবদুয়ার মালোপাড়া সংলগ্ন সড়কে গাছগুলো ছিল। রাস্তা ভাঙন রোধে গাছগুলো বেশ ভূমিকা রাখছিল। তবে গত ২০ মার্চ উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় স্বাক্ষরিত অনুমতিপত্রের আলোকে গত কয়েক দিন ধরে স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ ও ভবতোষের নেতৃত্বে গাছ গুলো কাটা হয়। আর শুক্রবার সকালে ঐ গাছগুলো নসিমন যোগে ফুলতলা বাজার সংলগ্ন একটি স’মিলে চেরাই করে তক্তা তৈরির উদ্দেশ্যে রাখা হয়। এ খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছের অংশগুলো স’মিল থেকে জব্দ করেন উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়।

এ বিষয়ে অভিযুক্ত ইন্দ্রজিৎ বলেন,গাছ গুলো আমাদের লাগানো। উপজেলা বন কর্মকর্তার প্রেমানন্দ রায়ের অনুমতিতে আমরা ৬টি বড় বড় সিরিষ (চটকা)গাছ কেটে নিয়েছি।

তবে আরেক অভিযুক্ত ভবতোষ সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় বলেন, গাছগুলো ওদের লাগানো। তাই ওদের কে গাছ কাটার অনুমতি দিয়েছি। কিন্তু শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় ফুলতলা স’মিল থেকে কাটা গাছের অংশ গুলো জব্দ করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, সরকারি গাছ কাটার জন্য কাউকে অনুমতি দেয়া হয়নি। সরকারি গাছ কাটার খবর পেয়ে তাৎক্ষনিক তা জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১০

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১১

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

১২

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

১৩

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

১৪

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

১৫

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১৬

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১৭

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১৮

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১৯

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!