বাংলাদেশ, রবিবার, ০৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৯ এপ্রিল ২০২৪, ৫:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে শ্যামনগরে জলবায়ু ধর্মঘট

সুলতান শাহাজান, শ্যামনগর: জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে শ্যামনগর প্রেস ক্লাবের সামনে উপকূলীয় যুব সংগঠন কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক, জনকল্যাণ সংস্থা, নির্ভয় ফাউন্ডেশনের আয়োজনে এই ধর্মঘট পালিত হয়।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ ও এর পরিবর্তে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করার দাব নিয়ে ধর্মঘটে অংশ নেয় তরুণ জলবায়ু কর্মীরা।

এসময় জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তরুণ জলবায়ু আন্দোলনকারীরা।

তরুণরা তাদের বক্তব্যে বলেন, পুঁজিবাদী মানসিকতা নিয়ে সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে জলবায়ু সংকট সৃষ্টি করছে, যা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেখানে মানুষের চেয়ে মুনাফাই মুখ্য। এই অবস্থায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান এসেছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে।

এই শান্তিপূর্ণ ধর্মঘটের মধ্য দিয়ে তরুণ জলবায়ু কর্মীরা স্লোগান, প্ল্যাকার্ড, পোস্টার প্রদর্শনের মধ্য দিয়ে জলবায়ু সুবিচারের দাবি জানান।

ধর্মঘটে কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বলেন, তরুণরা এমন এক পৃথিবীর স্বপ্ন দেখে যেখানে কোনো মানুষ নিজের স্বার্থের জন্য পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না”।

এছাড়াও বক্তারা বলেন, সাতক্ষীরার উপকূলীয় মানুষের জলবায়ু সুবিচারের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। বিশেষ করে সুপেয় পানির বাণিজ্য বন্ধ ও সরকারি সেবায় সুপেয় পানি নিশ্চিত করার জন্য অর্থায়ন করলে উপকূলবাসী জলুবায়ুর ক্ষতি মোকাবেলায় সক্ষম হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন

ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে রশিদের ৬ উইকেটের ‘হ্যাটট্রিক’

শিশু রায়য়ানের পাশে দাড়ালেন আলফা, অন্যদেরও এগিয়ে আসার আহবান

প্লাস্টিকের পানির ট্যাংক বিতরণ, কতটা টেকসই সমাধান? || এস এম জান্নাতুল নাঈম

বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সরদার নুরুল আমিন

ঈশ্বরীপুরে ৫০ হাজার দেশীয় বীজ রোপণ

গ্রাম্য চিকিৎসকের চেম্বারে পাইলসের অপারেশনের প্রস্তুতি, ইনজেকশনের পর রোগীর মৃত্যু

লিওনেল মেসির বাবা আর নেই

১০

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১১

‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার বন্ধুত্বও চাইবেন—এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘আমি তাদের হাতেনাতে ধরেছিলাম’, দুই প্রাক্তন স্বামীকে নিয়ে শ্বেতা

১৩

তিন কারিগরের হাতে চার মাসে বোনা জামদানিতে জয়া আহসান

১৪

মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ৮৯ রানের জয় এইচপির

১৫

সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা

১৬

তালায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

১৭

নিশ্চিত হাম ও উপসর্গে আরও চারজনের মৃত্যু

১৮

চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী করেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

১৯

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

২০
error: Content is protected !!