বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ এপ্রিল ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাভারণ-ভোমরা ৬ লেনের বাইপাস সড়ক নির্মাণে জনমত গ্রহণে বিশ্ব ব্যাংক

কলারোয়া প্রতিনিধি: যশোরের নাভারণ থেকে সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলের মধ্যদিয়ে ছয় লেনের একটি মহাসড়ক নির্মাণ করা হবে। বিষয়টি এই অঞ্চলের মানুষের মধ্যে বেশ আলোচনা জন্ম দিয়েছে। কলারোয়া উপজেলার কেরেলকাতা ইউনিয়নের বেলতলা, কাজিরহাট ব্রজবাকসা, কলারোয়া পৌর সদরের ডায়াবেটিস হাসপাতাল থেকে মাঠের মধ্য দিয়ে মাধবকাটি গিয়ে যুক্ত হবে সড়কটি। সেখান থেকে চলে যাবে ভোমরা বন্দর পর্যন্ত। এই প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে রাস্তার মাপজরিপ অনেকটা শেষের পথে, চলছে জমি অধিগ্রহণের পরিকল্পনা।

তবে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার কলারোয়া পৌরসভা হলরুমে বিশ্ব ব্যাংক থেকে একটি টিম জনসাধারণের মতামত জানতে এসেছিলেন। তারা জানতে চান এই অঞ্চলের মানুষ কী আসলে ৬ লেনের নতুন বাইপাস সড়ক চায়, না কী যে মহাসড়কটি রয়েছে সেটি দিয়েই রাস্তাটি নির্মাণ করা হবে ? তাদের প্রশ্ন এ অঞ্চলের মানুষের সুবিধা কীসে? এমন নানা বিষয় নিয়ে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সাধারণ মানুষের কাছ থেকে মতামত গ্রহণ করেন বিশ্বব্যাংকের টিমটি।

এই অনুষ্ঠান বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নছর বলেন, এই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন করতে গেলে যাতায়াত ব্যবস্থার উন্নতি প্রয়োজন। সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাইপাস সড়ক নির্মাণ সব থেকে যুক্তিসঙ্গত। সেই সাথে বর্তমান মহাসড়কটি দুই লেনে উন্নীতকরণ ও সংস্কার প্রয়োজন।

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ কামাল রেজা বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে সারা দেশের সাথে সাতক্ষীরার সুন্দরবন অঞ্চলসহ জেলার বিভিন্ন উপজেলার শ্রমজীবী কৃষক ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। এজন্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে অবশ্যই ৬ লেনের বাইপাস সড়কসহ একটি মহাসড়ক হওয়া জরুরী।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না বলেন, যে সড়কটি হতে যাচ্ছে, তা যেন দীর্ঘদিন অবহেলায় অপেক্ষায় পড়ে থাকে না।

অতি দ্রুত যাতে এই কাজের বাস্তবায়ন ঘটে, সেজন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল বলেন, ভবিষ্যতের ভয়াবহ যানজট নিরসন ও অর্থনৈতিক জোন বাস্তবায়ন, রাজধানীসহ বিভিন্ন জেলার সাথে এ অঞ্চলের মানুষের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণে অবশ্যই এই জনপদে রাস্তার পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থাসহ একটি ৬ লেনের বাইপাস সড়ক ও একটি মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সড়কের কাজটি দ্রুত বাস্তবায়নের আহবান জানান তিনি।

বিশ্ব ব্যাংকের এই প্রতিনিধির দলের প্রধান মোঃ আসাদুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই অঞ্চলের যে সড়কটি হতে যাচ্ছে এখানে লেবার ও শ্রমিক হিসেবে দেশের নারী ও পুরুষেরা কাজের সুযোগ পাবে এবং বিদেশী ঠিকাদার কাজ করবে। তবে এই অঞ্চলের কোনো একজন ব্যক্তিকেও ক্ষতিগ্রস্ত করে কোন কাজ করা হবে না বরং বর্তমান বাজার দর হিসেবে জমি অধিগ্রহণসহ সকলের উন্নয়ন ও সুফলের জন্যই কাজ করা হবে। এমনকি যে অঞ্চল দিয়ে জমি অধিগ্রহণ করা হবে সেই অঞ্চলের যদি একটি দোকান থাকে আর ওই দোকানে যদি কোনো কর্মচারী থাকে তার যদি কোন প্রমাণ থাকে অবশ্যই তাকেও ক্ষতিপূরণ দেয়া হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০