বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৭ এপ্রিল ২০২৪, ১২:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকচাপায় অটোভ্যানের চালকসহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকচাপায় অটোভ্যানের চালক ও যাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) সকালে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বেপরোয়া গতির ট্রাকচালক মো. সাফায়েত হোসেনকে (১৮) আটক করেছে পুলিশ। ঘাতক ট্রাকচালক মো. সাফায়েত হোসেন যশোরের চৌগাছা থানার চান্দা আফরা গ্রামের সামছুল গাজীর ছেলে।

বাগেরহাট পুলিশ মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস জানান, ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মো. সাইদ মোড়ল (৪৫) নামে ভ্যানের এক যাত্রী নিহত হন। তিনি রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের মো. রেজ্জাক মোড়লের ছেলে। পরে স্থানীয়রা ভ্যানচালক ও অপর যাত্রীকে উদ্ধার করে দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

নিহত ভ্যানচালক মো. মনি হোসেন (৪৫) রামপাল উপজেলার কুমলাই গাববুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ও যাত্রী মো. আজাদ (৩৫) রামপালের ঝনঝনিয়া গ্রামের ইকলাচ মোড়লের ছেলে।

ওসি আরও জানান, ঘাতক চালক ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০