বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ এপ্রিল ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলের প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষার সংহতি জোরালো করতে হবে

বিলাল হোসেন: উপকূলের প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষার সংহতি জোরালো করার আহবান জানিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন।

রোববার (২৮ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, উপজেলা সবুজ সংহতি সমন্বয় কমিটি এবং জাতীয় পরিবেশপদক প্রাপ্ত উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ‘উপকূলের প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় সবুজ যুব সংহতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ এবং এর ভেতর শ্যামনগরের মতো উপকূলীয় এলাকা আরো বেশি বিপদে আছে। স্বেচ্ছাসেবী যুব ও জনসংগঠনকে নিয়ে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে পরিবেশবান্ধব নিরাপদ জীবনের লক্ষ্যে বারসিক যে কাজ করছে তা খুবই গুরুত্বপূর্ণ। এসব গবেষণা আমাদের কাজে সহযোগিতা করে।

শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা সবুজ সংহতি সমন্বয় কমিটির আহ্বায়ক কুমুদ রঞ্জন গায়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ইঞ্জি. শেখ আফজালুর রহমান, উপজেলা মৎস্যকর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার পথিক কুমার মন্ডল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য বিষয়ক গবেষক এবং বারসিকের পরিচালক পাভেল পার্থ।

অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন সবুজ সংহতির যুগ্ম-আহবায়ক পিযুষ বাউলিয়া পিন্টু এবং যুব সংগঠন কমিটির যুগ্ম-আয়বাহক আসাদউল্লাহ।

বক্তব্য রাখেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, প্রাক্তন ইউপি সদস্য দেলোয়ারা বেগম ও মো. আশরাফ হোসেন, কৃষক নেতা শেখ সিরাজুল ইসলাম, বনজীবী নারী সংগঠনের শেফালী বিবি, সবুজ সংহতির সদস্য শিক্ষক অসীম কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় পরিষদের আহ্বায়ক মারুফ হোসেন মিলন, বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার, বাবলু জোয়ারদার, মফিজুর রহমান প্রমুখ।

সভায় স্বেচ্ছাসেবী যুব ও সবুজ-সংহতি কমিটির উত্থাপিত অঙ্গীকার ও দাবির সাথে একাত্ম হয়ে প্রধান অতিথি পরিবেশ এবং জলবায়ু সুরক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলনকে ৩০টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ‘সবুজবন্ধু’ উপাধি দেয়া হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!