বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৫ মে ২০২৪, ১২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় চেয়ারম্যান প্রার্থীর বাড়ির সামনে বোমা বিস্ফোরণ

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের (ঘোড়া প্রতীক) বাড়ির সামনে দুইটি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবিষয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নাভারনের ত্রিমোহিনী (কলোনী মোড়) গ্রামে এ ঘটনা ঘটে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিল জানান, আমি রাতে নির্বাচনী গণসংযোগ শেষে বাসায় ঘুমিয়ে পড়ি। শেষ রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। পরপর দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ শুনে আমি পরিবার নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি। ধারণা করা হচ্ছে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আতংক সৃষ্টির লক্ষ্যে এধরণের ঘটনা ঘটানো হয়েছে।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, প্রার্থীর বাড়ির সামনে রাতে দুটি বিস্ফোরণ ঘটেছে। থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত পূর্কক আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

সেই উপদেষ্টারা কে কোথায়

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

১০

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

১১

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

১২

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৩

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

১৪

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

১৫

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১৬

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৭

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১৮

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৯

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

২০