বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ মে ২০২৪, ৫:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আমের সুনাম অক্ষুণ্ণ রাখতে ও অপরিপক্ক আম পেড়ে বাজারজাতকরণ প্রতিরোধে আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ৯ মে থেকে মুম্বাই ও গোলাপ খাস, ১১ মে থেকে গোবিন্দ ভোগ, ২২ মে হিমসাগর, ২৯ মে ন্যাংড়া এবং ১০ জুন আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে।
রোববার (৫ মে) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় এই আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী প্রমুখ।
সভায় আম চাষী ও ব্যবসায়ীদের প্রতি ঘোষিত সময়সূচি অনুযায়ী আম সংগ্রহ ও বাজারজাতকরণের আহবান জানানো হয়। একই সাথে ক্রেতা সাধারণের প্রতি উল্লিখিত সময়সূচি মেনে সতর্কভাবে সাতক্ষীরার আম কেনার পরামর্শ দেওয়া হয়।
প্রসঙ্গত, প্রতিদিনই সাতক্ষীরার কোথাও না কোথাও অপরিপক্ক আম পেড়ে রাসায়নিক দিয়ে পাকানোর অভিযোগে বিপুল পরিমান আম জব্দ ও বিনষ্ট করা হচ্ছে। তারপরও থেমে নেই অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা। এতে সাতক্ষীরার আমের সুনাম নষ্ট হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১০

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১১

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১২

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৩

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৪

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৫

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৬

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৭

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৮

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৯

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

২০
error: Content is protected !!