বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৬ মে ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৮ উইকেট নিয়ে রাজার রেকর্ড

ডেস্ক রিপোর্ট: রেজাউর রহমান রাজা প্রথম বল হাতে নিলেন দশম ওভারে গিয়ে। এর আগে হাসান মাহমুদ নিয়ে রেখেছিলেন দুই উইকেট।

পরের গল্পের পুরোটাই রাজাময়। একে একে তিনি ফেরালেন আট ব্যাটারকে।
৬ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ২৩ রান দিয়ে ৮ উইকেট নেন রাজা। লিস্ট-এ ক্রিকেটে এটিই বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিং ফিগার। এর আগের রেকর্ডটি ছিল ইয়াসিন আরাফাত মিশুর। ২০১৮ সালে ডিপিএলেই আবাহনী লিমিটেডের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ৪০ রান দিয়ে ৮ উইকেট শিকার করেন এই পেসার।

আর ১৪ রান কম দিলে অবশ্য বিশ্বরেকর্ড গড়ে ফেলতেন রাজা। লিস্ট এ ক্রিকেটে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি ভারতের শাহবাজ নাদিমের দখলে। ২০১৮/১৯ বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের বিপক্ষে ঝাড়খন্ডের হয়ে কেবল ১০ রানে ৮ উইকেট শিকার করেন এই স্পিনার।

রাজার এমন কীর্তিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১৯৯ রানের জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শুরুতে ব্যাট করে ২৭০ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ওই রান তাড়া করতে নেমে স্রেফ ৭১ রানে অলআউট হয়ে গেছে শেখ জামাল।

১০ ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ফজলে মাহমুদ রাব্বিকে ফেরান রাজা। তার বলে থার্ড ম্যানে ক্যাচ দেন রাব্বি। ওই ওভারের শেষ বলে এসে প্রথম বলের মুখোমুখি হন সাকিব। তিনিও ক্যাচ তুলে দেন কোনো রান করার আগেই।

পরের ওভারে এসে আবার দুই উইকেট পান রাজা। প্রথমে বলে ক্যাচ দেন নুরুল হাসান সোহান। এক বল পর তাইবুর রহমানকে বোল্ড করেন রাজা। ১৪তম ওভার করতে এসে রিপন মণ্ডলকে ফিরিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন রাজা।

শেখ জামালের বাকি তিন ব্যাটার আবিদুর রহমান, ইয়াসির আলি ও শফিকুল ইসলামকেও সাজঘরের পথ দেখান রাজা।

শুরুতে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিম ও জাকির হাসানের হাফ সেঞ্চুরিতে ভালো সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ৯ চার ও ২ ছক্কায় ৯৫ বলে ৮৫ রান করেন জাকির। ৯৪ বলে ৭৮ রান আসে মুশফিকের ব্যাটে। শেখ জামালের হয়ে ১০ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন সাকিব আল হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১০

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১১

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১২

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৩

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৪

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৫

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৬

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৭

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৮

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৯

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

২০