বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ মে ২০২৪, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন সচেতনতায় শুভ সংঘের আলোচনা

কয়রা (খুলনা) প্রতিনিধি: উপকূলীয় অঞ্চল খুলনার কয়রায় বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত এলাকার মেয়েদের শিক্ষা প্রসার ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯মে) বেলা ১২টায় কয়রা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে বসুন্ধরা শুভ সংঘ এই সভার আয়োজন করে।

সভায় শুভ সংঘের কয়রা উপজেলা শাখার সভাপতি খয়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলামিন ইসলামের উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বিশেষত বাংলাদেশের মতো দেশে মেয়েদের শিক্ষার ওপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে। বেড়েছে শিক্ষা ব্যয়। ফলে উপকূলীয় এলাকার নারী ও শিশুরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা বলেন, পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষাপটে মেয়েদের শিক্ষার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার প্রয়োজন। এই সমস্যা মোকাবেলায় বসুন্ধরা শুভ সংঘ শুরু থেকেই নানা কর্মকাণ্ড পরিচালনা করছে।

সভায় উপস্থিত ছিলেন, শুভ সংঘের কয়রা উপজেলা শাখার সহসভাপতি শেখ মনিরুজ্জামান মনু, কালের কণ্ঠের কয়রা প্রতিনিধি ওবায়দুল কবির সম্রাট, শিক্ষক অরুণ মন্ডল, আব্দুর সবুর, রণজিৎ মন্ডল, শুভ সংঘের সেলিম আহম্মেদ, নাইমুল রনি, তানিয়া সুলতানা, মফিজুল ইসলাম, সাইফুর রহমান, খালিদ হোসেন, সুমন হোসেন, আবির হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!