বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ মে ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তাগিদ দেওয়া হলো যেসব বিষয়ে

{"capture_mode":"AutoModule","faces":["-3450_1979_-3210_2220"]}

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় ভোমরা স্থলবন্দরে অস্থিতিশীলতা প্রতিরোধ, প্রাণ সায়র খালকে প্রবাহমান করা, যানজট নিরসনে শহরে দিনের বেলায় ট্রাক চলাচল বন্ধ করা, সাতক্ষীরা বাস টার্মিনাল স্থানান্তর, জেলা শহরের প্রবেশমুখে দৃষ্টিনন্দন গেট নির্মাণসহ জেলার উন্নয়নের স্বার্থে নানা বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে।

রোববার (১২ মে) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সংশ্লিষ্টরা এই তাগিদ দেন।

সভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, ভোমরা স্থলবন্দরে অচলাবস্থা সৃষ্টির পাঁয়তারা চলছে। কোনোভাবেই সেটা করতে দেওয়া যাবে না। শহরের ভিতরের রাস্তাগুলো প্রশস্থ করতে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের যাতে কোনো ক্ষতি না হয় সেইদিকটা আমলে নিতে হবে। ঈদের আগে তাদের উচ্ছেদ না করে কিছুটা সময় দিতে হবে।

সভায় সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান বলেন, জেলা শহরে যানজট নিরসন ট্রাফিক পুলিশ নিরলস কাজ করছে। যানজট কমাতে শহরের মধ্যে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তর প্রয়োজন।

সভায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, সাতক্ষীরা জেলাকে ব্র্যান্ডিং করতে প্রবেশ পথে একটি দৃষ্টি-নন্দন গেট তৈরী করা প্রয়োজন। একই সাথে পৌর শহরের রাস্তাগুলোর যে বেহাল দশা তা থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে উদ্যোগ নিত হবে।

সাতক্ষীরা সদর আসনের আশরাফুজ্জামান আশু এমপি বলেন, জেলার রাস্তাগুলোর স্থায়িত্ব রক্ষায় ট্রাকে অতিরিক্ত লোড নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য ট্রাফিক বিভাগকে আরো তৎপর হতে হবে। জেলার যেসকল সংগঠন নির্বাচন ছাড়াই চলছে, সেসকল প্রতিষ্ঠানে অবিলম্বে নির্বাচনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, ভোমরা স্থলবন্দরে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাতক্ষীরার একমাত্র দরবার হলটিকে সংরক্ষণ করতে হবে। কোনোভাবেই সেটিকে শপিংমল করতে দেওয়া যাবে না।

সাতক্ষীরা-১ আসনের এমপি ফিরোজ আহমেদ স্বপন বলেন, সাতক্ষীরা জেলা শহরের প্রবেশ পথ কদমতলা-আলিপুর চেকপোস্ট, বিনেরপোতা, আমতলা মোড়, ধুলিহর-পুরাতন সাতক্ষীরা বাজার পর্যন্ত রাস্তাগুলোর মাঝখানে ডিভাইডার দিতে হবে। বেতনা, মরিচ্চাপ, কপোতাক্ষ নদী বাঁচাতে টিআরএম বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। গ্রামীণ সড়কগুলো টেকসইকরণের উদ্যোগ নিতে হবে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার বসু, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ আল মোত্তাসিম বিল্লাহ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০