বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ মে ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় বিনামূল্যে হুইল চেয়ার পেলেন ১শ অসহায় মানুষ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার সাতটি ইউনিয়নের ১শ অসহায় প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ মে) বেলা ১১টায় কয়রার কপোতাক্ষ কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভেসমেন্ট ইন বাংলাদেশ (সওয়াব) এসব হুইল চেয়ার বিতরণ করে।

হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন সওয়াবের প্রোগ্রাম ম্যানেজার মোঃ লোকমান হুসাইন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সদর উদ্দিন আহমেদ, কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, সওয়াবের সহকারী ম্যানেজার আবু সাঈদ মোল্যা, সওয়াবের কয়রা উপজেলা প্রকল্প সম্বয়কারী ইউপি সদস্য আবু হাসান, সওয়াবের স্বেচ্ছাসেবী সদস্য জোবায়ের হোসেন, নাঈম বিল্যাহ, সাইফুল ইসলাম, ডা. জাহিদুল ইসলা, ডা. মোস্তাফিজুর রহমান, আজিজুল ইসলাম, মোঃ সবুজ, এস এম মনিরুল ইসলাম, আসমতউল্যাহ, বায়োজিদ হোসেন ওলিউল্যাহ প্রমুখ।

হুইল চেয়ার পেয়ে ৪নং কয়রা গ্রামের শাহাদাৎ হোসেন বলেন, স্বাভাবিকভাবে চলা ফেরা করতে পারি নে। অনেক কষ্টে জীবনযাপন করছি। হুইল চেয়ার পেয়েছি, এবার একটু চলাফেরা করতে পারবো।

সওয়াবের কয়রা উপজেলা সমন্বয়কারী ইউপি সদস্য সরদার আবু হাসান বলেন, অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সওয়াব কাজ করে থাকে। কয়রায় এক ঝাঁক স্বেচ্ছাসেবক নিয়ে ছিন্নমূল মানুষের বিভিন্ন সেবা কার্যক্রম চলমান রাখা হয়েছে। এটি অব্যাহত রাখা হবে।

সাওয়াবের হেব অব প্রোগ্রাম মোঃ লোকমান হোসেন বলেন, উপকূলবর্তী অঞ্চল কয়রায় অসহায় মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে সাওয়াব। ইতোপূর্বে এই জনপদের মানুষের খাবার পানির জন্য দেড় শতাধিক গভীর নলকূপের ব্যবস্থা করা হয়েছে। এর আগেও বাঘ বিধবাদের সহযোগিতা করা হয়েছে। সুন্দরবনের উপর নির্ভরশীল অসহায় জেলেদেরকে বিনামূল্যে নৌকা প্রদান করা হয়েছে। এ অঞ্চলের অসহায় দরিদ্র মানুষের জন্য সহযোগিতা অব্যাহত রাখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

১০

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

১১

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১২

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

১৩

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

১৪

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

১৫

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

১৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৭

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১৮

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১৯

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

২০
error: Content is protected !!