বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ মে ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাকিবের সঙ্গে একমত হলেন না হাথুরু

ডেস্ক রিপোর্ট: তার শিরোনামে আসতে ইস্যু লাগে না। সাকিব আল হাসান এমনিতেই অনেক বড় তারকা। তাকে নিয়ে সবসময়ই ভক্ত ও সমর্থকদের উৎসাহ আগ্রহের কমতি নেই। তারপরও মাঝেমধ্যেই তার কথাবার্তা, চালচলন ও নানা কর্মকাণ্ড কোনো না কোনো বিতর্কের জন্ম দেয়। তা নিয়ে নানা হইচই হয়।

এই যেমন এবার ঈদের ছুটি শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাকিব দুটি কথা বলে চারদিকে ঝড় তুলেছেন। প্রথমটি হলো, প্রচণ্ড তাপপ্রবাহে সারাদিন খোলা আকাশের নিচে ৫০ ওভারের প্রিমিয়ার লিগ আয়োজন ঠিক হয়নি, এটা অমানবিক। আর দ্বিতীয়টি ছিল, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ কোনোভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি হতে পারে না।

তবে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে সাকিবের সঙ্গে একমত নন। আজ বুধবার অফিসিয়াল প্রেস কনফারেন্সে টাইগার কোচের কাছে প্রশ্ন রাখা হয়েছিল-সাকিব বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে খেলা বিশ্বকাপের প্রস্তুতিতে মোটেই কার্যকর অবদান রাখতে পারবে না। আপনি কী মনে করেন?

হাথুরু একদম উল্টো বললেন। তার কথা, ‘আমার মনে হয় না, কথাটা ঠিক। আমি মনে করি ম্যাচ খেলাটা সবসময়ই একটা ভালো প্রস্তুতি।’

বাংলাদেশ কোচ যোগ করেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, যে কোনো দিন আপনি যে কোনো দলের কাছে হেরে যেতে পারেন। এটা সত্যি, আমরা হয়তো প্রতিপক্ষ জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী। তারপরও আমার মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলাটি অবশ্যই হেল্পফুল। প্রস্তুতিতে সহায়ক।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

রাস্তাটিতে এক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া!

সৌদির পাঠ্যবইয়ে কোরআন-হাদিস ছাঁটাই, ইসরায়েলে প্রশংসা

ভেঙে গেছে অভিনেত্রী মীমের সংসার

অভিনেত্রী থেকে এবার ব্যবসায়ী মাহি

শুভেন্দুকে ১০ দিনের আলটিমেটাম দিল ককরোচ

১০

কালিগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

১১

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২

মরক্কান নারীকে বিয়ের পর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ, সত্য না মিথ্যা?

১৩

৩ জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

১৪

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

১৫

কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

১৬

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৭

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

১৮

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

১৯

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

২০
error: Content is protected !!