বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ মে ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর উপকূলজুড়ে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপকূলজুড়ে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। ৯০ থেকে ১২০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে উপকূলের নদ-নদী উত্তাল হয়েছে আছে। প্রচণ্ড ঝড়ে আতংকগ্রস্ত হয়ে পড়েছে উপকূলের মানুষ। নদীর পানি ৫ থেকে ৭ ফুট বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ জলোচ্ছ্বাসের আশংকা করা হচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, রাত ১০টার পর থেকে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র ৯০ থেকে ১২০ কিলোমিটার বেগে সাতক্ষীরা উপকূল অতিক্রম করছে। সাতক্ষীরা শহরে এই গতিবেগ ৭২ কিলোমিটার পর্যন্ত উঠেছে। রেমাল সাতক্ষীরা উপকূল অতিক্রম করতে আরও তিন চার ঘণ্টা লেগে যাবে।

শ্যামনগরের নীলডুমুর খেয়াঘাট এলাকা থেকে জুবায়ের মাহমুদ জানান, রাত ১০টার পর থেকে উপকূলীয় এলাকায় প্রচণ্ড বেগে ঝড় বইতে শুরু করেছে। সেই সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঝড়ে গাছপালা এলোমেলো হয়ে যাচ্ছে।

শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, রাত ৯টা পর্যন্ত ১৫ সহস্রাধিক মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। ঝড়ে এখনো উল্লেখ করার মতো কোন ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সকল কর্মকাণ্ডের জন্য সর্বোচ্চ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!