বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৩ জুন ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সড়ক নির্মাণে সাগর চুরি, কর্তৃপক্ষের চোখে সব ভাল

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া কালভার্ট থেকে আড়পাঙ্গাসিয়া কালভার্ট পর্যন্ত সড়ক নির্মাণে নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন নির্বিকার। এতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলজিইডির উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া কালভার্ট থেকে আাড়পাঙ্গাসিয়া কালভার্ট পর্যন্ত রাস্তা নির্মাণ করা হচ্ছে।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, রাস্তার নির্মাণ কাজে মারাত্মক অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে।

একই সময়ে উপজেলা প্রকৌশলী জাকির হোসেনকে নিউজ না করতে সাংবাদিকদের হাতে টাকা গুজে দিতে দেখা যায়।

রবিবার (২ জুন) রাস্তায় প্রাইমকোর্ট মারা হয়। ওইদিন রাতে বৃষ্টি হয়, সোমবার (৩ জুন) সকালে সেই রাস্তায় কার্পেটিং করা হয়। বিটুমিনের পরিমাণ ও ব্যবহৃত পাথরের গ্রেডেশন নিয়েও আপত্তি করছে এলাকাবাসী।

এ ব্যাপারে আটুলিয়া ইউনিয়নের সোয়ালিয়া গ্রামের মতিউর রহমান দ্য এডিটরসকে জানান, ইঞ্জিনিয়ার অফিসের লোকের সামনেই দায়সারা গোছের রাস্তার কাজ করলেও অজ্ঞাত কারণে তারা দেখেও না দেখার ভান করছেন। রাস্তা করার আগে এমনিতেই আমা ইট দেওয়া হয়েছে তারপরে আবার এমন পিচ দিলে তো কয়দিন পরে ভোগান্তিতে পড়তে হবে।

একই গ্রামের মোনোয়ারা বেগম বলেন, পায়ের ঘষায় পিচ উঠে যাচ্ছে, গাড়ির ঘষায় কি থাকবে? এসব বিষয়ে কেউ দেখে না, টাকা দিলে সবাই চুপ থাকে।

নওয়াবেকী বাজারের ব্যবসায়ী তাহমিদ হাসান দ্য এডিটরসকে বলেন, শুরু থেকেই স্থানীয় লোকজন কাজের মান নিয়ে আপত্তি করছেন। কিন্তু ঠিকাদারের লোকজন গ্রামের লোকজনকে হুমকি দেয়। নিম্নমানের নির্মাণ সামগ্রী তথা ইট, খোয়া ও পাথর ব্যবহার এবং যেনতেনভাবে কার্পেটিং, সঠিক পরিমাণ বিটুমিন ব্যবহার না করার কারণে রাস্তা নির্মিত হওয়ার অল্পদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে।

এ ব্যাপারে ঠিকাদার আব্দুল হাকিম জানান, কাজের একটু-অর্ধেক ত্রুটি থাকবে। ওই কাজটা আমার না। কাজটা বিক্রি করে দিয়েছিলাম ঠিকাদার আশরাফের কাছে। সে ওই কাজ থেকে ৭০লাখ টাকা বিল উঠিয়ে নিয়ে চলে গেছে। এখন যেহেতু কাজটি আমার লাইসেন্সে সেহেতু আমার লাইসেন্সকে ব্ল্যাকলিস্ট থেকে বাঁচাতে কাজটি পুনরায় আমাকে করতে হচ্ছে। সেক্ষেত্রে একটু ত্রুটি বিচ্যুতি হবে এটা মানিয়ে নিন।

এ বিষয়ে শ্যামনগরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, আমি কাজটি পরিদর্শন করে দেখেছি, সেখানে কোনো অনিয়ম হচ্ছে না। তারপরেও এলাকাবাসীর কোনো অভিযোগ থাকলে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০