বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ এপ্রিল ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক সোহেল উদ্দীনের রহস্যজনক মৃত্যু!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক সোহেল উদ্দীনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কলেজ এলাকার রাবেয়া তাপস্বী মঞ্জিলের একটি রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাবেয়া তাপস্বী মঞ্জিলের ওই রুমটি ভাড়া নিয়ে সেখানে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন।

বাড়ির মালিক ব্যাংক কর্মকর্তা আতিয়ার রহমানের উদ্ধৃতি দিয়ে স্থানীয়রা জানান, দুপুরে প্রভাষক সোহেল উদ্দীনের স্ত্রী তাকে খুঁজতে এসে দেখেন তাদের ভাড়া নেওয়া রুমটি ভেতর থেকে তালা দেওয়া। এসময় তাকে (বাড়ির মালিক) ডেকে দরজা খুলতে সহায়তা চান। পরে তিনি (বাড়ির মালিক) একজন মিস্ত্রী ডেকে দেন। মিস্ত্রী এসে ঘরের দরজা ভেঙে দেয়। ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পারেন তারা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানান, প্রভাষক সোহেল উদ্দীনের সাথে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। শুক্রবার দীর্ঘক্ষণ স্বামীর খোঁজখবর না পেয়ে স্ত্রী নিজেই তাকে খুঁজতে বের হন। তারা যে বাড়িতে ভাড়া থাকেন, তার থেকে ৫০০ মিটার দূরত্বের রাবেয়া তাপস্বী মঞ্জিলে প্রাইভেট পড়াতেন ওই শিক্ষক। তার মরদেহ যখন উদ্ধার হয়েছে, তখন তার শরীরে শুধুমাত্র একটি আন্ডারওয়্যার ছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রভাষক সোহেল উদ্দীনের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

৩

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

৪

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৫

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৬

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৭

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৮

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৯

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

১০

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১১

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১২

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১৩

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১৪

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৫

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৬

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৭

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৮

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৯

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

২০