বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৫ জুন ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রভাবশালীর রোষানলে জর্জরিত কণ্ঠশিল্পী সোহাগ, নামলেন আইনী লড়াইয়ে

মাহমুদুল হাসান শাওন: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন পরিষদ, থানা পুলিশ ও আদালতে একে একে দেয়া প্রতিপক্ষের ১৯টি অভিযোগ এবং মামলায় জর্জরিত হয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন ভাটিয়াল ব্যান্ডের প্রতিষ্ঠাতা বিশিষ্ট কণ্ঠশিল্পী শরিফুজ্জামান সোহাগ।

সোহাগ ও তার পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত এসব মামলা এবং অভিযোগের নেপথ্যে রয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পাইকাড়া গ্রামের মৃত শেখ মঞ্জুরুল হকের ছেলে শেখ ইকবাল হোসেন (৬৫)।

গত তিন বছরে প্রভাবশালী শেখ ইকবাল হোসেন নিজে এবং তার বাড়ির কর্মচারীদের বাদী এবং সাক্ষী বানিয়ে বিভিন্ন দপ্তরে কণ্ঠশিল্পী সোহাগ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মামলার পাহাড় গড়ে তুলেছেন।

সর্বশেষ বাড়ির কাজের মেয়েকে বাদী করে কণ্ঠশিল্পী সোহাগ ও তার ছোটভাই আরিফুজ্জামানসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা দায়েরের মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটিয়েছেন প্রভাবশালী শেখ ইকবাল হোসেন।

আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থার তদন্তে শেখ ইকবাল হোসেন ও তার পোষ্য কর্মচারীদের দায়েরকৃত এসব মামলা ও অভিযোগ বারবার মিথ্যা প্রমাণিত হলেও এসব মামলায় এক দপ্তর থেকে আরেক দপ্তরে বারবার হাজিরা দিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন কণ্ঠশিল্পী সোহাগ। ফলে ঠিকমতো গানের জগতে মনোনিবেশ করতেও পারছেন না তিনি।

তবে এবার নিজের সম্মান ও অবস্থান বাঁচাতে আইনী লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন কণ্ঠশিল্পী সোহাগ। মঙ্গলবার (৫ জুন) কন্ঠশিল্পী সোহাগ বাদী হয়ে প্রভাবশালী শেখ ইকবাল হোসেন ও তার পোষ্য কর্মচারীদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ দায়ের শেষে কণ্ঠশিল্পী সোহাগ গণমাধ্যমকে বলেন, মাত্র তিন শতক জমি নিয়ে গেল কয়েক বছর ধরে প্রভাবশালী শেখ ইকবাল হোসেনের সাথে আমাদের পারিবারিক বিরোধ চলে আসছে। শেখ ইকবাল হোসেন নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করলেও, তা নিয়ে উপজেলাব্যাপী তিনি বেশ সমালোচিত। সে ব্যাপারে প্রশাসনের তদন্ত সাপেক্ষে গত দু’বছর ধরে তার মুক্তিযোদ্ধা ভাতাসহ যাবতীয় সরকারি সুযোগ সুবিধা বন্ধ রয়েছে।

কণ্ঠশিল্পী সোহাগ আরও বলেন, আমি সঙ্গীত প্রেমী মানুষ। সবসময় আমাকে গানের জগতে মনোনিবেশ রাখতে হয়। তাছাড়া বছরের বিভিন্ন সময়ে দেশ-বিদেশে আমাকে গানের প্রোগ্রামে যেতে হয়। কেবল জমি নিয়ে বিরোধের জেরে প্রভাবশালী শেখ ইকবাল হোসেন নিজেসহ তার পোষ্য গৃহকর্মীদের বাদী ও সাক্ষী বানিয়ে আমিসহ আমার পরিবারের বিরুদ্ধে একে একে ১৯টি মানহানিকর ও হয়রানিমূলক মিথ্যা মামলা এবং অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে আমি ও আমার পরিবার রীতিমতো বিব্রতকর অবস্থায় বসবাস করছি। তাছাড়া এসব মামলা ও অভিযোগে হাজিরা দিতে দিতে আমি ঠিকমতো সঙ্গীতেও মনোনিবেশ করতে পারছি না। বিব্রতকর এ পরিস্থিতি থেকে আত্মসম্মান বাঁচাতে আইনী লড়াইয়ের প্রথম ধাপ হিসেবে প্রভাবশালী শেখ ইকবাল হোসেনের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি এবং শীঘ্রই আদালতের দারস্থ হবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১০

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১১

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১২

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৩

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

১৪

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

১৫

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

১৬

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

১৭

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

১৮

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

১৯

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

২০
error: Content is protected !!