বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ জুন ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় এসআইয়ের মাথা ফাটালেন এসআই

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা থানার এক উপ-পরিদর্শকের (এসআই) মাথা ফাটিয়েছেন আরেক এসআই। এর আগে তর্কে জড়িয়ে মারামারিতে জড়িয়ে পড়েন এসআই মো. মাসুম ও এসআই নিরঞ্জন মণ্ডল।

এ সময় এসআই নিরঞ্জনের আঘাতে মাথা ফেটে যায় এসআই মাসুমের।

শুক্রবার (০৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলা সদরের আঁখি হোটেলে এ ঘটনা ঘটে।

আইনের রক্ষক দুই পুলিশ সদস্যের এমন কাণ্ডে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, এসআই মাসুম আঁখি হোটেলে খাবার খেতে বসেন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলযোগে এসআই নিরাঞ্জন সেখানে আসেন। মোটরসাইকেল থেকে নেমেই তিনি এসআই মাসুমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসআই মাসুমও তাৎক্ষণিক প্রতিবাদ করেন। এক পর্যায়ে এসআই নিরাঞ্জন প্লাস্টিকের চেয়ার তুলে মাসুমকে মারধর করতে উদ্যত হন। এতে মাসুমও চেয়ার তুলে এগিয়ে যান। দুজনের মারামারির এক পর্যায়ে মাসুমের মাথা ফেটে যায়। পরে হোটেলে উপস্থিত লোকজন এসে তাদেরকে শান্ত করেন।

একটি সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে থানার দুই এসআই মারামারিতে জড়িয়ে পড়েন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঊর্ধ্বতন স্যারেরা এসেছেন। ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে। দুজনই একসাথে থাকেন। হঠাৎ কথা কাটাকাটিতে একপর্যায়ে এ ঘটনা ঘটে।

এদিকে, আইনজীবী ও সাংবাদিকসহ একাধিক ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ রয়েছে এসআই নিরঞ্জনের বিরুদ্ধে। এ বিষয়টি নিয়ে গত মাসে কয়রা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়।

ডি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাবলিক প্লেসে এ ধরনের ঘটনা দুঃখজনক। উপ-পুলিশ পরিদর্শক নিরঞ্জনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!