বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ জুন ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উকিল-চিকিৎসকের মতো সাংবাদিকদেরও সনদ লাগবে

ডেস্ক রিপোর্ট: উকিলদের বার কাউন্সিল সনদ, চিকিৎসকদের বিএমডিসি সনদের মতো সাংবাদিকদেরও প্রেস কাউন্সিল সনদ লাগবে। সর্বনিম্ন স্নাতক পাসের সনদে প্রেস কাউন্সিলের এ সার্টিফিকেট মিলবে।

সোমবার (১০ জুন) কক্সবাজারে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকতা করতে হলে ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে। তবে যারা দীর্ঘদিন সাংবাদিকতায় আছেন তাদের শিক্ষাগত যোগ্যতা শিথিল রেখে প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, দেশে ভুয়া সাংবাদিক বেড়েছে। এসবের দৌরাত্ম্য থেকে রক্ষা পেতে হলে প্রকৃত সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। না হলে মাছ বিক্রেতা, চা বিক্রেতাও সাংবাদিক হিসেবে পরিচয় নেবে। এটা বন্ধ করার উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজও চলছে। তবে এসব সুযোগ-সুবিধা পেতে হলে অবশ্যই প্রকৃত সাংবাদিক হতে হবে। সাংবাদিক ছাড়া কোনো সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ নেই।

এসময় প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুস ছাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

২

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

৩

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

৪

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৫

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৬

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৭

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৯

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

১০

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

১১

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১২

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১৩

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১৪

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৫

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৬

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৭

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৮

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৯

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২০