বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১১ জুন ২০২৪, ৯:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পার্টিতে নিয়ে পাক অভিনেত্রীকে হত্যা

বিনোদন ডেস্ক: পাকিস্তানের পশতু ভাষার টিভি নাটক অভিনেত্রী খুশবু খানকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এতে শোকের ছায়া নেমেছে দেশটির শোবিজ অঙ্গনে।

পাক সংবাদমাধ্যম সামা নিউজের খবরে বলা হয়েছে, সোমবার নওশেরা জেলার ওয়াপদা কলোনি এলাকায় একটি ফসলের মাঠ থেকে অভিনেত্রী খুশবু ও স্টেজ শো শিল্পীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে অভিনেত্রীর ভাই একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ইতোমধ্যে ওই দুই সন্দেহভাজন অভিযুক্ত শওকত ও ফালাক নিয়াজকে আটক করেছে পুলিশ।

পুলিশের ধারণা, অভিনেত্রী খুশবু যে অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানেই উপস্থিত ছিল ওই সন্দেহভাজন ব্যক্তিরা। যদিও তাকে অন্য একটি জায়গায় নিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ ফেলে রেখেছিল ফসলের খেতে। এ ঘটনায় আলামত সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। এদিকে অভিনেত্রীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিনেত্রীর ভাইয়ের অভিযোগ, সন্দেহভাজন ব্যক্তিরা শুধু তাদের আয়োজিত অনুষ্ঠানেই খুশবু খানকে কাজে নিতে বাধ্য করার চেষ্টা করছিল। এমনকি অভিনেত্রীকে ইন্ডাস্ট্রিও ছেড়ে দিতে বলেছিল। কিন্তু তাতে রাজি হননি খুশবু। তাদের শর্তে রাজি না হওয়ায় অভিযুক্ত ব্যক্তিদের একটি পার্টিতে যেতে খুশবুকে জোর করা হয়। সেখানে নিয়ে পরিকল্পনামাফিক অভিনেত্রীকে হত্যা করা হয়।

পাকিস্তানের টেলিপর্দা, সিনেমা এবং নাট্যমঞ্চের বড় তারকা খুশবু খান। মূলত, পশতু ভাষার নাটকে অভিনয়ের জন্য তিনি আলাদা করে জনপ্রিয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!