<?php echo do_shortcode( html_entity_decode($wesoftpress['header_ad']) ); ?>
বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ জুন ২০২৪, ৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বেড়েছে প্রতিবন্ধিতার হার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বেড়েছে প্রতিবন্ধিতার হার। জেলার মোট জনসংখ্যার ৩৯ হাজার ৫৯৪ জন প্রতিবন্ধী। যার হার ১.৮০ শতাংশ। বর্তমানে জাতীয় পর্যায়ে এই হার ১.৩৭ শতাংশ। ২০১১ সালে সাতক্ষীরায় প্রতিবন্ধিতার হার ছিল ১.৭২ শতাংশ।

বৃহস্পতিবার (২৭ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, জেলায় প্রতিবন্ধিতার হারে পুরুষের সংখ্যা বেশি, ২.০৫ শতাংশ। নারীর প্রতিবন্ধিতার হার ১.৫৬ শতাংশ।

আর উপজেলাভিত্তিক হিসেবে প্রতিবন্ধিতার হার সবচেয়ে বেশি আশাশুনিতে, ২.৩০ শতাংশ। আর সবচেয়ে কম কলারোয়ায়, ১.৩৫ শতাংশ।

জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর জেলা রিপোর্ট অনুযায়ী, সাতক্ষীরা জেলায় মোট জনসংখ্যা ২১ লাখ ৯৬ হাজার ৫৮২ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৯৩ হাজার ৫৫৪ জন ও নারী ১১ লাখ ২ হাজার ৯৩৬ জন। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী সাতক্ষীরা জেলার জনসংখ্যা ছিলো ১৯ লাখ ৮৫ হাজার ৯৬৯ জন। অর্থাৎ এক দশকে জেলায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ২ লাখ ১০ হাজার ৬১৩ জন।

একইভাবে জেলার জনসংখ্যার বৃদ্ধির গড় হার বেড়েছে, যা বর্তমানে ০.৯০ শতাংশ। ২০১১ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০.৬২ শতাংশ।

সাতক্ষীরায় প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫৭৫। ২০১১ সালে প্রতি বর্গকিলোমিটার জনসংখ্যার ঘনত্ব ছিল ৫২০।

জেলার জনসংখ্যার ৮৪.৯২ শতাংশ মুসলিম, ১৫.৩৫ শতাংশ হিন্দু, ০.২৮ শতাংশ খ্রিস্টান, ০.০০৫ শতাংশ বৌদ্ধ ও ০.০৮ শতাংশ মানুষ অন্যান্য ধর্মের অনুসারী।

সাতক্ষীরা জেলায় মোট খানার সংখ্যা ৫ লাখ ৬৬ হাজার ৭৫২। এর মধ্যে বিদ্যুত সুবিধার আওতায় এসেছে ৯৯.৪৩ শতাংশ খানা।

অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু তালেবের সঞ্চলনায় তথ্য চিত্র উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রকিবুল হাসান।

বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

রোনালদোকে টপকে ‘ফুটবলের ক্ষুদে সম্রাট’ এখন ইয়ামাল

গুলশানের সেই প্রেমিকাকে আজও ভুলতে পারেননি শাকিব

ফ্রিতে অনলাইনে দেখা যাচ্ছে থালাপতির শেষ সিনেমা

বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে নামলেন জামায়াত কর্মীরা

তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

বেতনা নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু

১০

শৈলকুর বিলের পানি অপসারণে ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান আব্দুল আলিম

১১

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

১২

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

১৩

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

১৪

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

১৫

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

১৬

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

১৭

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

১৮

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৯

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

২০
error: Content is protected !!