বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ জুন ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় ড্রাগন চাষে সফল চায়না ঘোষ

এসএম নাহিদ হাসান: দুর্বারগতিতে এগিয়ে চলেছে নারীরা। পুরুষের পাশাপাশি সমান তালে কাজ করে জীবিকা নির্বাহ করছেন এমনকি সংসারের হালও ধরছেন। জীবন সংগ্রামের সারথি এমনই একজন নারী সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের চায়না রানী ঘোষ। ড্রাগন চাষ করে তিনি সফলতার মুখ দেখেছেন। অল্প সময়ে টক-মিষ্টি স্বাদের ড্রাগন চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন এই নারী কৃষি উদ্যোক্তা।

সাতক্ষীরা অঞ্চলের কৃষিতে নতুন ড্রাগন ফসল চাষকে তিনি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ২০২২ সালে দুইবিঘা জমিতে চাষাবাদ শুরু করেন। তার বাগান ঘুরে দেখা যায়, চারদিকে সবুজের সমারোহ। প্রতিটি গাছে ঝুলছে তিন থেকে চারটি করে কাঁচা, পাকা ও আধাপাকা ড্রাগন। বাগানে কাজ করছিলেন ২-৩ জন শ্রমিক। তাদের মধ্যে কয়েকজন গাছ থেকে পাকা ফল সংগ্রহ করছিলেন। অন্যরা ড্রাগন গাছের গোড়া পরিষ্কার করছিলেন।

প্রায় পাঁচ ফুট উচ্চতার প্রতিটি কংক্রিটের খুঁটি পেঁচিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ড্রাগন ফলের গাছ। ২ বিঘা জমিতে ৩৩০টি খুঁটি রয়েছে। একটি খুঁটি থেকে অন্য খুঁটির দূরত্ব সাত ফুট দৈর্ঘ্য এবং ছয় ফুট প্রস্থ।

বর্তমানে তার বাগন থেকে ড্রাগন ফল সাতক্ষীরা জেলা শহর ও পাটকেলঘাটা বাজারে যাচ্ছে। কেজিপ্রতি ড্রাগন ফল পাইকারি ২০০ থেকে ২২০ টাকা বিক্রি হচ্ছে। ড্রাগন ফল চাষে অনেক খরচ হলেও এটি অনেক লাভজনক ফসল বলে মনে করেন তিনি। চায়না ঘোষ জানান, নতুন ফসল হিসেবে ড্রাগন চাষ শুরু করলে অনেকেই বিষয়টি নিয়ে আমাকে উপহাস করতো। কারণ ধান চাষ না করে এ ফল চাষ করে কোনো লাভ হবে না বলে অনেকেই তখন বলেছিল। কিন্তু আমি থেমে থাকেনি। আমি সাহস নিয়ে চাষ শুরু করি। এখন বেচা-বিক্রি খুব ভালো অন্য বছরের তুলনায় দাম কম থাকলেও সিজনের শুরুতে ভালো দামে বিক্রি হয়। আমার পরিবারের সদস্যরা আমাকে চাষের কাজে অনেক সহযোগিতা করে। এখন আমি স্বাবলম্বী, পরিবার পরিজন নিয়ে ভালো আছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০