বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৩০ জুন ২০২৪, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ডাকাতির ঘটনায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার দেবিশহরে সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় গভীর উদ্বেগ জানানো হয়েছে।

রোববার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সদস্যরা তাদের বক্তব্যে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

পাশাপাশি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পলগাদা, জেয়ার গুচ্ছগ্রাম, নোড়ারচক, নাজিরের ঘেরসহ আশপাশের এলাকায় প্রায় প্রতি রাতেই মৎস্য ঘের মালিক ও কর্মচারিদের অস্ত্রের মুখে জিম্মি করে মাছ লুট, সড়ক-মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার যানবাহনের দৌরাত্ম্য, আন্তঃসীমান্ত নদী ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, স্কুল-কলেজের সামনে বখাটেদের উৎপাত, সীমান্তে মাদক ব্যবসা ও চোরাচালান, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে ব্যপক আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরীন জাহান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০