বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ জুলাই ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় হতদরিদ্র পরিবারের মুজিব বর্ষের ঘর জবর দখলের অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় হতদরিদ্র তালেব-রুপবান দম্পতিকে দেওয়া মুজিব বর্ষের ঘর জবর দখল করে নিয়েছেন চককাওয়ালী গ্রামের মোকর গাজীর ছেলে আনিছ গাজী।

এ ঘটনায় বৃহস্পতিবার (৪ জুলাই) ভুক্তভোগীরা চাঁদখালী ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গড়েরডাঙ্গা ও কাওয়ালী মৌজায় আশ্রায়ণ প্রকল্পের ১০টি ঘর নির্মাণ করে ভূমিহীন-গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়। এরই মধ্যে উত্তর গড়ের আবাদ গ্রামের হতদরিদ্র মোঃ আবু তালেব ও তার স্ত্রী রুপবান নেছাকে একটি ঘর বরাদ্দ দেয়া হয়। যার দলিল নং ৪১৮/২১, সম্পাদনের তারিখ ২৬ জানুয়ারি ২০২১। অথচ ৩ বছর অতিবাহিত হলেও ‌তালেব-রুপবান দম্পতি তাদের ঘর বুঝে পায়নি। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। এ ঘটনায় বৃহস্পতিবার (৪ জুলাই) দেয়া অভিযোগে বলা হয়েছে, স্থানীয় চককাওয়ালী গ্রামের মোকর গাজীর ছেলে আনিছ গাজী প্রভাব বিস্তার করে জোর পূর্বক তাদের ঘরটি দখল করে বসবাস করছেন।

এ বিয়ষে আবু তালেব জানান, আনিছ গাজীর পাকা ঘর বাড়ি থাকলেও সে আমাদের আশ্রায়ণের ঘরটি জবর দখল করে রেখেছে।

এ বিষয়ে আনিছ গাজী জানান, আমি জবর দখল করিনি। আমার কাগজ আছে।

চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রকৃত মালিককে ঘর বুঝে দেয়া হবে।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, মুজিব বর্ষের ঘরের দলিল যাদের দেয়া হয়েছে, তারাই ঘর পাবে। জবর দখল করে রাখার কোনো সুযোগ নেই। কেউ জবর দখল করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

২

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

৩

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

৪

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

৫

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৬

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৭

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৮

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৯

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

১০

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

১১

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

১২

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১৩

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১৪

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১৫

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৬

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৭

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৮

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৯

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

২০