বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ জুলাই ২০২৪, ৯:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

ডেস্ক রিপোর্ট: দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। তাদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সদর উপজেলার পাঁচবাড়ি বাজার শশরা চকরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলেই ট্রাকচালক হাসু (৪০) ও নাবিল কোচের হেলপার নিহত হন। অন্যদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান বলে নিশ্চিত করেছেন দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যাত্রী নিয়ে নাবিল পরিবহনের একটি বাস রাণীশংকলে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক আম বোঝাই একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। দুটি গাড়ি পাঁচবাড়ি বাজারের চকরামপুর শশরা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুজন।

ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!