বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ জুলাই ২০২৪, ১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে কৃষকলীগ নেতা কাশেম কাগুজি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম আলী কগুজি হত্যা মামলার প্রধান আসামি মুছা গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুলাই) দিবাগত রাতে নড়াইল জেলার তুলারামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মুছা গাজী গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের আফছার গাজীর ছেলে।

এছাড়াও এঘটনায় আরও পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইলের তুলারামপুর গ্রামের এরশাদ আলীর বাড়ি থেকে মুছা গাজীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, গত ৪ জুলাই মধ্যরাতে স্ত্রীকে নৌকায় বেধে রেখে গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম আলী কগুজিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে মুছা গাজীসহ আটজনের নামের উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০