বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৩ জুলাই ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনসম্পৃক্ততার লক্ষ্যে এমপি সেঁজুতির নারী সমাবেশ

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরায় মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনসম্পৃক্ততার লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বিকালে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের দৌলতপুর মাঠে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুঁতির উদ্যোগে এবং বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী নেতৃবৃন্দ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা জোৎন্সা রানী ঢালীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। নারীদের স্বাবলম্বী করে দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যার অধিকাংশই নারীরা জানে না। মহিলা, কৃষি, মৎস্য, প্রাণি সম্পদ, যুব উন্নয়নসহ বিভিন্ন দপ্তর যুবকদের পাশাপাশি নারীদের প্রশিক্ষিত করতে সারা বছর বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী এসব প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের থাকা খাওয়া ছাড়াও প্রশিক্ষণ ভাতাও দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়। নারী উদ্যোক্তদের ব্যাংক মাত্র চার পাঁচ পারসেন্ট ইন্টারেস্টে ঋণ দেয়। কিন্তু এসব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ খুবই সীমিত। তাছাড়া দেশ বিরোধী বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে নারীদের পিছু টেনে ধরে রেখেছে। নারীদের জাগতে হবে, জাগাতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুল শমস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতনা, সদস্য ইসমত আরা, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা আক্তার রুবি, কৃষকলীগের সহসভাপতি অ্যাড. আল মাহামুদ পলাশ, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আর রুবি, পৌর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য সম্পাদক ডা. বিকাশ সরকার, পৌর কাউন্সিলর শেখ মারুফ হোসেন, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর ইসলাম, শিক্ষক নেত্রী লিলিফা পারভীন, নারী নেত্রী মেহেরুন আফরোজ, গীতা রানী মাখাল, ফুলমতি মাখাল, শাহজাহান আলী, সুজন মন্ডল, আশরাফুন্নাহার আশু, রবিন সরকার প্রমুখ। সঞ্চালনা করেন সুমি রানী সরকার।

স্থানীয় বক্তারা বলেন, পৌরসভার দৌলতপুর এলাকা খুবই অবহেলিত। এই এলাকায় প্রথম কোনো নারী এমপি আগমন করেছে। এমপি সাহেবের আগমণে এই এলাকার মানুষের খুবই খুশি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একজনকে এমপি হিসেবে মনোনিত করেছেন যার কাছে সাধারণ মানুষকে যেতে হয় না, তিনি নিজেই আমাদের কাছে এসেছেন। তিনি আমাদের সুখ দুঃখের কথা শুনছেন। সেই কথা সংসদে বলবেন। এর চেয়ে বড় পাওয়া কি আছে আমাদের। বর্তমান সরকার মানুষের জন্য অনেক কিছু করছেন। না জানার কারণে আমরা অনেক সুবিধাকে বঞ্চিত হচ্ছি। আজকে এই সমাবেশের মাধ্যমে আমাদের অধিকার সম্পর্কে জানতে পেরেছি।

বক্তারা আরও বলেন, সাতক্ষীরা জেলার উন্নয়নে স. ম আলাউদ্দীনের অবদান রয়েছে। তার কন্যা সাতক্ষীরা মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। নারী জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। নারীদের এগিয়ে নিতে নিয়মিত কাজ করছেন। পরিবর্তন ঘটবেই।

প্রসঙ্গত, সংসদ সদস্য হওয়ার পর থেকেই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি নারীদের উন্নয়নে ও আওয়ামী লীগকে সংগঠিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। যা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আটক

শাপলা গণহত্যা, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনা-জেনারেল আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

চামিকা-নুরুলের ঝড়ে গল গ্যালান্টসের বড় জয়

ঢাকার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার মধুমিতা

চীনা বিনিয়োগের নতুন অধ্যায়ের সূচনা আজ, লাখো কর্মসংস্থানের হাতছানি

১৫ বছরেই জোড়া বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

হৃদয়ের ঝড়ো ইনিংস, সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাফনা কিংসের বড় জয়

যুক্তরাষ্ট্রের পর হামলা বন্ধের ঘোষণ ইরানের

১০

যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ

১১

৬ মাসের মধ্যে রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

১২

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

১৩

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

১৪

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

১৫

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

১৭

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

২০
error: Content is protected !!