বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ জুলাই ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ২টি পলিথিন কারখানায় টাস্কফোর্সের অভিযান, ২ জনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় অভিযান চালিয়ে দুটি পলিথিন কারখানা সিলগালা করেছে টাস্কফোর্স। এসময় কারখানা দুটির মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৪ জুলাই) রাতে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৬ (ক) ধারার ১৫ (১) মোতাবেক কারখানা মালিক বাগেরহাট সদর উপজেলার মোঃ ফজলুর রহমানকে ১৫ দিন ও সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতার আব্দুর রাজ্জাককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একই সাথে পলিথিন তৈরীর কাঁচামাল হিসেবে ব্যবহৃত ১৪ বস্তা পিপি প্যাকেট, ১২৮ বস্তা পিপি দানা প্যাকেট ও ০২টি পলিথিন তৈরীর মেশিনসহ কারখানা সিলগালা করা হয়।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রমুখ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০