বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ এপ্রিল ২০২৩, ২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝড়ে উড়ে গেছে শিবপুর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চাল!

ডেস্ক রিপোর্ট: কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষের টিনের চাল। একই সাথে ক্ষয়ক্ষতি হয়েছে শ্রেণীকক্ষগুলোর।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে আকস্মিক ঝড়ে বিদ্যালয়ের পাঁচটি শ্রেণীকক্ষের টিনশেড ভবনের চাল কয়েক’শ মিটার দূরে গিয়ে পড়ে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে কালবৈশাখী ঝড়ে প্রতিষ্ঠানটির আধাপাকা টিনসেড ভবনের চাল উড়ে যায়। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করা না হলে খোলা আকাশের নিচে ক্লাস করতে হবে শিক্ষার্থীদের।

সাবেক ইউপি সদস্য মহাদেব সরকার বলেন, এটি এলাকার নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান। বিদ্যালয়টি দ্রুত সংস্কার করা না হলে, শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়বে। এজন্য দ্রুততম সময়ের মধ্যে বিদ্যালয়টির ক্ষতিগ্রস্ত ক্লাস রুম মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেন তিনি।।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সরকার বলেন, বৃহস্পতিবারের কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়টি বিধ্বস্ত হয়েছে। বিদ্যালয়ে দুইটি ভবন রয়েছে। এর একটি পাকা অপরটি আধাপাকা। আধাপাকা ভবনে প্রায় দেড়শতাধিক শিক্ষার্থীর ক্লাস হয়। ঝড়ে আধাপাকা ভবনটি বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীদের পাঠ দান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে, যাতে দ্রুততম সময়ের ভিতরে শিক্ষার্থীরা ক্লাস করতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০